1 John 3:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে ব্যক্তি তাঁর হুকুমগুলো পালন করে, সে তাঁতে থাকে ও তিনি তাতে থাকেন; আর তিনি আমাদেরকে যে রূহ্‌ দিয়েছেন তাঁর দ্বারা আমরা জানি যে, তিনি আমাদের মধ্যেই বিরাজ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তাঁর আদেশ পালন করে, তারা তাঁর মধ্যেই বাস করে এবং তিনিও তাদের মধ্যে বাস করেন। আবার তিনি যে আত্মা আমাদের দিয়েছেন, তাঁর দ্বারা আমরা জানতে পারি যে, তিনি আমাদের মধ্যে আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে ব্যক্তি তাঁহার আজ্ঞা সকল পালন করে, সে তাঁহাতে থাকে, ও তিনি তাহাতে থাকেন; আর তিনি আমাদিগকে যে আত্মা দিয়াছেন, তাঁহার দ্বারা আমরা জানি যে, তিনি আমাদিগেতে থাকেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে ঈশ্বরের আদেশগুলি মান্য করে সে ঈশ্বরে থাকে; আর ঈশ্বর তার অন্তরে থাকেন৷ ঈশ্বর য়ে আমাদের অন্তরে আছেন তা আমরা কি করে জানব? য়ে আত্মাকে ঈশ্বর দিয়েছেন, সেই আত্মাই আমাদের বলছে য়ে ঈশ্বর আমাদের মধ্যে আছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যারা ঈশ্বরের আদেশ মেনে চলে তারা তাঁতে থাকে এবং ঈশ্বর তাদের মধ্যে থাকেন। এবং তিনি আমাদেরকে যে আত্মা দিয়েছেন তাঁর মাধ্যমে আমরা বুঝতে পারি যে, তিনি আমাদের মধ্যে আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে ব্যক্তি তাঁহার আজ্ঞা সকল পালন করে, সে তাঁহাতে থাকে, ও তিনি তাহাতে থাকেন; আর তিনি আমাদিগকে যে আত্মা দিয়াছেন, তাঁহার দ্বারা আমরা জানি যে, তিনি আমাদের মধ্যে থাকেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর আদেশ যে পালন করে সে তাঁর মধ্যে থাকে এবং তিনিও তার মধ্যে থাকেন। যে পবিত্র আত্মা তিনি আমাদের দিয়েছেন সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে, তিনি আমাদের অন্তরে থাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর হুকুম যে পালন করে সে তাঁর মধ্যে থাকে এবং তিনিও তার মধ্যে থাকেন। যে পাক-রূহ্‌ তিনি আমাদের দিয়েছেন সেই পাক-রূহের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে, তিনি আমাদের অন্তরে থাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তাঁর নির্দেশ পালন করে তারা তাঁর মাঝে আশ্রিত এবং তিনি তাদের হৃদয়ে অধিষ্ঠান করেন। তিনি যে পবিত্র আত্মাকে আমাদের দান করেছেন তাঁর প্রসাদেই আমরা জানি যে তিনি আমাদেরর অন্তরে আচেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ঈশ্বরের আদেশগুলি মান্য করে সে ঈশ্বরে থাকে; আর ঈশ্বর তার অন্তরে থাকেন৷ ঈশ্বর যে আমাদের অন্তরে আছেন তা আমরা কি করে জানব? যে আত্মাকে ঈশ্বর দিয়েছেন, সেই আত্মাই আমাদের বলছে যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যারা ঈশ্বরের আদেশ মেনে চলে তারা তাঁতে থাকে এবং ঈশ্বর তাদের মধ্যে থাকেন। এবং তিনি আমাদেরকে যে পবিত্র আত্মা দিয়েছেন তাঁর মাধ্যমে আমরা বুঝতে পারি যে, তিনি আমাদের মধ্যে আছেন।