1 John 3:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা জান, গুনাহ্র ভার নিয়ে যাবার জন্য তিনি প্রকাশিত হলেন এবং তাঁর মধ্যে কোন গুনাহ্ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা জানো যে, আমাদের পাপ হরণের জন্য তিনি প্রকাশিত হয়েছিলেন এবং তাঁর মধ্যে পাপের লেশমাত্র নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা জান, পাপভার লইয়া যাইবার নিমিত্ত তিনি প্রকাশিত হইলেন, এবং তাঁহাতে পাপ নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা জান, মানুষের পাপ তুলে নেবার জন্যই খ্রীষ্ট প্রকাশিত হলেন; আর খ্রীষ্টের নিজের কোন পাপ নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমরা তো জান সব পাপের বোঝা নিয়ে যাবার জন্য তিনি মানুষ হয়ে জন্মেছিলেন এবং তাঁর মধ্যে কোনো পাপ নেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা জান, পাপভার লইয়া যাইবার জন্য তিনি প্রকাশিত হইলেন, এবং তাঁহাতে পাপ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তো জান যে, আমাদের পাপ দূর করবার জন্যই খ্রীষ্ট প্রকাশিত হয়েছিলেন। খ্রীষ্টের মধ্যে কোন পাপ নেই। যারা খ্রীষ্টের মধ্যে থাকে তারা পাপে পড়ে থাকে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তো জান যে, আমাদের গুনাহ্ দূর করবার জন্যই মসীহ্ প্রকাশিত হয়েছিলেন। তাঁর মধ্যে কোন গুনাহ্ নেই। যারা মসীহের মধ্যে থাকে তারা গুনাহে পড়ে থাকে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা জান যে পাপ হরণ করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন, তিনি নিজে কিন্তু নিষ্পাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা জান, মানুষের পাপ তুলে নেবার জন্যই খ্রীষ্ট প্রকাশিত হলেন; আর খ্রীষ্টের নিজের কোন পাপ নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা তো জান সব পাপের বোঝা নিয়ে যাবার জন্য তিনি এসেছিলেন এবং তাঁর মধ্যে কোনো পাপ নেই।