1 John 3:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে গুনাহ্‌ করতেই থাকে, সে শয়তানের সন্তান; কেননা শয়তান আদি থেকে গুনাহ্‌ করছে, আল্লাহ্‌র পুত্র এজন্যই প্রকাশিত হলেন, যেন শয়তানের কাজগুলো লোপ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে পাপ করে, সে দিয়াবলের, কারণ দিয়াবল প্রথম থেকেই পাপ করে আসছে। ঈশ্বরের পুত্র এই কারণেই প্রকাশিত হয়েছেন, যেন দিয়াবলের সব কাজ ধ্বংস করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে পাপাচরণ করে, সে দিয়াবলের; কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে, ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য্য সকল লোপ করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দিয়াবল সেই শুরু থেকেই পাপ করে চলেছে৷ য়ে ব্যক্তি পাপ করেই চলে সে দিয়াবলের৷ দিয়াবলের কাজকে ধ্বংস করার জন্যই ঈশ্বরের পুত্র প্রকাশিত হয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে পাপ আচরণ করে সে শয়তানের লোক; কারণ শয়তান প্রথম থেকেই পাপ করে আসছে, ঈশ্বরের পুত্র এই জন্যই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন যেন শয়তানের কাজগুলি ধ্বংস করতে পারেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে পাপাচরণ করে, সে দিয়াবলের; কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে, ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পাপ করতেই থাকে সে শয়তানের, কারণ শয়তান প্রথম থেকেই পাপ করে চলেছে। শয়তানের কাজকে ধ্বংস করবার জন্যই ঈশ্বরের পুত্র প্রকাশিত হয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে গুনাহ্‌ করতেই থাকে সে ইবলিসের, কারণ ইবলিস প্রথম থেকেই গুনাহ্‌ করে চলেছে। ইবলিসের কাজকে ধ্বংস করবার জন্যই ইব্‌নুল্লাহ্‌ প্রকাশিত হয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে পাপ করে সে শয়তান থেকে উদ্ভূত, কারণ শয়তান প্রথম থেকে পাপাচারী। শয়তানের কার্যকলাপ ধ্বংস করার জন্যই ঈশ্বরের পুত্রর আবির্ভূত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দিয়াবল সেই শুরু থেকেই পাপ করে চলেছে৷ যে ব্যক্তি পাপ করেই চলে সে দিয়াবলের৷ দিয়াবলের কাজকে ধ্বংস করার জন্যই ঈশ্বরের পুত্র প্রকাশিত হয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে পাপ আচরণ করে সে শয়তানের লোক; কারণ শয়তান প্রথম থেকেই পাপ করে আসছে, ঈশ্বরের পুত্র এই জন্যই এসেছিলেন যেন শয়তানের কাজগুলি ধ্বংস করতে পারেন।