1 John 4:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রিয়তমেরা, তোমরা সকল রূহ্‌কে বিশ্বাস করো না, বরং রূহ্‌গুলোকে পরীক্ষা করে দেখ, তারা আল্লাহ্‌র কাছ থেকে এসেছে কি না; কারণ অনেক ভণ্ড নবী দুনিয়াতে বের হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রিয় বন্ধুরা, সব আত্মাকে বিশ্বাস কোরো না, বরং তারা ঈশ্বর থেকে এসেছে কি না তা জানার জন্য তাদের পরীক্ষা করো, কারণ বহু ভণ্ড ভাববাদী পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখ তাহারা ঈশ্বর হইতে কি না; কারণ অনেক ভাক্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রিয় বন্ধুরা, সংসারে অনেক ভণ্ড ভাববাদী দেখা দিয়েছে, তাই তোমরা সব আত্মাকে বিশ্বাস করো না৷ কিন্তু সেই সব আত্মাদের যাচাই করে দেখ য়ে তারা ঈশ্বর হতে এসেছে কিনা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রিয় সন্তানেরা, তোমরা সব আত্মাকে বিশ্বাস করো না, কিন্তু সব আত্মাকে পরীক্ষা করে দেখ তারা ঈশ্বর থেকে কিনা, কারণ পৃথিবীতে অনেক ভন্ড ভাববাদী বের হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখ, তাহারা ঈশ্বর হইতে কি না; কারণ অনেক ভাক্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রিয় সন্তানেরা, তোমরা সব আত্মাকে বিশ্বাস কোরো না, বরং যাচাই করে দেখ তারা ঈশ্বর থেকে এসেছে কি না, কারণ জগতে অনেক ভণ্ড নবী বের হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রিয় সন্তানেরা, তোমরা সব রূহ্‌কে বিশ্বাস কোরো না, বরং যাচাই করে দেখ তারা আল্লাহ্‌ থেকে এসেছে কি না, কারণ দুনিয়াতে অনেক ভণ্ড নবী বের হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্নেহাস্পদেরা, সব আত্মাকে বিশ্বাস করো না, বরং আত্মাদের পরীক্ষা করে দেখ, তারা ঈশ্বরপ্রেরিত কিনা, কারণ জগতে অনেক ভূয়ো নবীর আবির্ভাব হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয় বন্ধুরা, সংসারে অনেক ভণ্ড ভাববাদী দেখা দিয়েছে, তাই তোমরা সব আত্মাকে বিশ্বাস করো না৷ কিন্তু সেই সব আত্মাদের যাচাই করে দেখ যে তারা ঈশ্বর হতে এসেছে কিনা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রিয় সন্তানেরা, তোমরা সব আত্মাকে বিশ্বাস করো না, কিন্তু সব আত্মাকে পরীক্ষা করে দেখ তারা ঈশ্বর থেকে কিনা, কারণ জগতে অনেক ভণ্ড ভাববাদীরা বের হয়েছে।