1 John 4:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌কে কেউ কখনও দেখে নি; যদি আমরা একে অন্যকে মহব্বত করি, তবে আল্লাহ্‌ আমাদের অন্তরে থাকেন এবং তাঁর মহব্বত আমাদের মধ্যে সিদ্ধ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ কখনও ঈশ্বরকে দেখেনি। কিন্তু আমরা যদি পরস্পরকে প্রেম করি, ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন এবং আমাদের মধ্যে তাঁর প্রেম পূর্ণতা লাভ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই; যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদিগেতে থাকেন, এবং তাঁহার প্রেম আমাদিগেতে সিদ্ধ হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরকে কেউ কখনও দেখেনি৷ যদি আমরা পরস্পরকে ভালবাসি, তবে ঈশ্বর আমাদের মধ্যে অবস্থান করেন; আর তাঁর ভালবাসা আমাদের মধ্যে পূর্ণতা লাভ করেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেউ ঈশ্বরকে কখনও দেখে নি। আমরা যদি একে অপরকে ভালবাসি তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তাঁর ভালবাসা আমাদের মধ্যে পূর্ণতা লাভ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই; যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন, এবং তাঁহার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ কখনও ঈশ্বরকে দেখে নি। যদি আমরা একে অন্যকে ভালবাসি তাহলে বুঝা যাবে যে, ঈশ্বর আমাদের অন্তরে আছেন এবং তাঁর ভালবাসা আমাদের অন্তরে পুরোপুরি ভাবে কাজ করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ কখনও আল্লাহ্‌কে দেখে নি। যদি আমরা একে অন্যকে মহব্বত করি তাহলে বুঝা যাবে যে, আল্লাহ্‌ আমাদের অন্তরে আছেন এবং তাঁর মহব্বত আমাদের অন্তরে পুরোপুরি ভাবে কাজ করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরকে কেউ কখনও দেখেনি, কিন্তু আমরা যদি পরস্পরকে ভালবাসি তাহলে ঈশ্বর আমাদের অন্তরে বাস করেন এবং তাঁর প্রেম আমাদের মাঝে পূর্ণতা লাভ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরকে কেউ কখনও দেখেনি৷ যদি আমরা পরস্পরকে ভালবাসি, তবে ঈশ্বর আমাদের মধ্যে অবস্থান করেন; আর তাঁর ভালবাসা আমাদের মধ্যে পূর্ণতা লাভ করেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ ঈশ্বরকে কখনও দেখেনি। আমরা যদি একে অপরকে ভালবাসি তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তাঁর ভালবাসা আমাদের মধ্যে পূর্ণতা লাভ করে।