1 John 4:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্‌র যে মহব্বত আমাদের মধ্যে আছে, তা আমরা জানি ও বিশ্বাস করেছি। আল্লাহ্‌ মহব্বত; আর মহব্বতে যে থাকে, সে আল্লাহ্‌র মধ্যে থাকে এবং আল্লাহ্‌ তার মধ্যে থাকেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাই, আমাদের জন্য ঈশ্বরের যে প্রেম, আমরা তা জানি এবং তার উপর নির্ভর করি। ঈশ্বরই প্রেম। যে প্রেমে বাস করে, সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের যে প্রেম আমাদিগেতে আছে, তাহা আমরা জানি, ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম; আর প্রেমে যে থাকে, সে ঈশ্বরে থাকে, এবং ঈশ্বর তাহাতে থাকেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের জন্য ঈশ্বরের ভালবাসা আছে আমরা তা জানি ও বিশ্বাস করি৷ ঈশ্বরই স্বয়ং ভালবাসা, আর য়ে কেউ ভালবাসায় থাকে সে ঈশ্বরের মধ্যে থাকে ও ঈশ্বর তার মধ্যে থাকেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমরা জানি এবং বিশ্বাস করি যে ঈশ্বরের ভালবাসা আমাদের মধ্যে আছে। ঈশ্বরই ভালবাসা, আর ভালবাসার মধ্যে যে থাকে সে ঈশ্বরের মধ্যে থাকে, এবং ঈশ্বর তার মধ্যে থাকেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে, তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম; আর প্রেমে যে থাকে, সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা জানি ঈশ্বর আমাদের ভালবাসেন, আর তাঁর ভালবাসার উপর আমাদের বিশ্বাস আছে। ঈশ্বর নিজেই ভালবাসা। ভালবাসার মধ্যে যে থাকে সে ঈশ্বরের মধ্যেই থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা জানি আল্লাহ্‌ আমাদের মহব্বত করেন, আর তাঁর মহব্বতের উপর আমাদের বিশ্বাস আছে। আল্লাহ্‌ নিজেই মহব্বত। মহব্বতের মধ্যে যে থাকে সে আল্লাহ্‌র মধ্যেই থাকে এবং আল্লাহ্‌ তার মধ্যে থাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের প্রতি ঈশ্বরের যে ভালবাসা, তার স্বরূপ আমরা জেনেছি ও বিশ্বাস করেছি। ঈশ্বর প্রেমস্বরূপ, প্রেমে যে অবস্থিত সে ঈশ্বরে আশ্রিত এবং ঈশ্বর তার অন্তরে অধিষ্ঠিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের জন্য ঈশ্বরের ভালবাসা আছে আমরা তা জানি ও বিশ্বাস করি৷ ঈশ্বরই স্বয়ং ভালবাসা, আর যে কেউ ভালবাসায় থাকে সে ঈশ্বরের মধ্যে থাকে ও ঈশ্বর তার মধ্যে থাকেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমরা জানি এবং বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের ভালবাসেন। ঈশ্বরই ভালবাসা, আর ভালবাসার মধ্যে যে থাকে সে ঈশ্বরের মধ্যে থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন।