1 John 4:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতেই মহব্বত আমাদের মধ্যে সিদ্ধ হয়েছে, যেন বিচার-দিনে আমাদের সাহস লাভ হয়; কেননা তিনি যেমন আছেন, আমরাও এই দুনিয়াতে তেমনি আছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবে, আমাদের মধ্যে প্রেম পূর্ণতা লাভ করে, যেন বিচারের দিনে আমরা নির্ভয়ে থাকতে পারি, কারণ এই জগতে আমরা তাঁরই মতো রয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতেই প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে, যেন বিচার-দিনে আমাদের সাহস লাভ হয়; কেননা তিনি যেমন আছেন, আমরাও এই জগতে তেমনি আছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি আমাদের ক্ষেত্রে ভালবাসা এইভাবেই পূর্ণতা পায়, তবে শেষ বিচারের দিনে আমরা নির্ভয়ে দাঁড়াতে পারব, কারণ এজগতে আমরা খ্রীষ্টেরই মতো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই ভাবে ভালবাসা আমাদের মধ্যে পরিপূর্ণ হয়, যেন বিচারের দিনে আমারা সাহস পাই, কারণ তিনি যেমন আছেন আমরাও এই পৃথিবীতে তেমনি আছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতেই প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে, যেন বিচার-দিনে আমাদের সাহস লাভ হয়; কেননা তিনি যেমন আছেন, আমরাও এই জগতে তেমনি আছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবেই ভালবাসা আমাদের অন্তরে পূর্ণতা লাভ করে, যেন বিচারের দিনে আমরা সাহস পাই, কারণ এই জগতে আমাদের জীবন তাঁরই জীবনের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবেই মহব্বত আমাদের অন্তরে পূর্ণতা লাভ করে, যেন রোজ হাশরে আমরা সাহস পাই, কারণ এই দুনিয়াতে আমাদের জীবন তাঁরই জীবনের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিচার-দিনে আমরা যাতে নির্ভয় হতে পারি তার জন্যই আমাদের মাঝে প্রেম পূর্ণতা লাভ করেছে। কারণ তিনি যেমন আমরাও তেমনি এ জগতে রয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আমাদের ক্ষেত্রে ভালবাসা এই ভাবেই পূর্ণতা পায়, তবে শেষ বিচারের দিনে আমরা নির্ভয়ে দাঁড়াতে পারব, কারণ এ জগতে আমরা খ্রীষ্টেরই মতো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে ভালবাসা আমাদের মধ্যে পরিপূর্ণ হয়, যেন বিচারের দিনের আমারা সাহস পাই, কারণ তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনি আছি।