1 John 4:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে তোমরা আল্লাহ্র রূহ্কে জানতে পারবে; যে রূহ্ ঈসা মসীহ্কে মানব দেহে আগত বলে স্বীকার করে, সে আল্লাহ্র কাছ থেকে এসেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা এভাবেই ঈশ্বরের আত্মাকে চিনতে পারবে: যে আত্মা স্বীকার করে যে যীশু খ্রীষ্ট মানবদেহে আগমন করেছেন, সে ঈশ্বর থেকে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে তোমরা ঈশ্বরের আত্মাকে জানিতে পার; যে কোন আত্মা যীশু খ্রীষ্টকে মাংসে আগত বলিয়া স্বীকার করে, সে ঈশ্বর হইতে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইভাবে তোমরা ঈশ্বরের আত্মাকে চিনতে পারবে৷ য়ে কোন আত্মা যীশু খ্রীষ্ট য়ে রক্ত মাংসের দেহ ধারণ করে এসেছেন বলে স্বীকার করে, সে ঈশ্বরের কাছ থেকে এসেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা ঈশ্বরের আত্মাকে এই প্রকারে চিনতে পার যে, কোন আত্মা যীশু খ্রীষ্টকে মানুষ হয়ে এসেছিলেন বলে স্বীকার করে সে ঈশ্বর থেকেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে তোমরা ঈশ্বরের আত্মাকে জানিতে পার; যে কোন আত্মা যীশু খ্রীষ্টকে মাংসে আগত বলিয়া স্বীকার করে, সে ঈশ্বর হইতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের আত্মাকে তোমরা এই উপায়ে চিনতে পারবে-যে আত্মা স্বীকার করে যীশু খ্রীষ্ট মানুষ হয়ে এসেছিলেন সেই আত্মাই ঈশ্বর থেকে এসেছেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র রূহ্কে তোমরা এই উপায়ে চিনতে পারবে- যে রূহ্ স্বীকার করে ঈসা মসীহ্ মানুষ হয়ে এসেছিলেন সেই রূহ্ই আল্লাহ্ থেকে এসেছেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর দ্বারা তোমরা চিনতে পারবে কোনটি ঈশ্বরের আত্মা —যে আত্মা স্বীকার করে যে যীশু খ্রীষ্ট মানবদেহে আবির্ভূত হয়েছেন সেই আত্মা ঈশ্বর-প্রেরিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে তোমরা ঈশ্বরের আত্মাকে চিনতে পারবে৷ যে কোন আত্মা যীশু খ্রীষ্ট যে রক্ত মাংসের দেহ ধারণ করে এসেছেন বলে স্বীকার করে, সে ঈশ্বরের কাছ থেকে এসেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ঈশ্বরের আত্মাকে এই প্রকারে চিনতে পার যে, প্রত্যেক আত্মা স্বীকার করে যে ঈশ্বর থেকেই যীশু খ্রীষ্ট দেহ রূপে এসেছিলেন।