1 John 4:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে রূহ্‌ ঈসাকে স্বীকার না করে, সে আল্লাহ্‌ থেকে আসে নি; আর তা-ই দজ্জালের রূহ্‌, যার বিষয়ে তোমরা শুনেছ যে, তা আসছে এবং এখনই তা দুনিয়াতে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যে আত্মা যীশু খ্রীষ্টকে শরীরে আগত বলে স্বীকার করে না, সে ঈশ্বর থেকে নয়। এ হল সেই খ্রীষ্টারির আত্মা, যার আগমন সম্পর্কে তোমরা শুনেছ, এমনকি ইতিমধ্যেই সে জগতে উপস্থিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কোন আত্মা যীশুকে স্বীকার না করে, সে ঈশ্বর হইতে নয়; আর তাহাই খ্রীষ্টারির আত্মা, যাহার বিষয়ে তোমরা শুনিয়াছ যে, তাহা আসিতেছে, এবং সম্প্রতি তাহা জগতে আছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু য়ে আত্মা, যীশুকে স্বীকার করে না, সে ঈশ্বরের কাছ থেকে আসে নি৷ এ সেই খ্রীষ্টারির আত্মা, খ্রীষ্টের শত্রু য়ে আসছে তা তোমরা শুনেছ, আর এখন সে তো সংসারে এসেই গেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং যে আত্মা যীশুকে স্বীকার করে না সে ঈশ্বরের থেকে নয়। আর সেটাই হলো খ্রীষ্টের শত্রুর আত্মা, তোমরা যার বিষয়ে শুনেছ যে আসছে এবং এখন সেই শত্রুর আত্মা পৃথিবীতে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কোন আত্মা যীশুকে স্বীকার না করে, সে ঈশ্বর হইতে নয়; আর তাহাই খ্রীষ্টারির আত্মা, যাহার বিষয়ে তোমরা শুনিয়াছ যে, তাহা আসিতেছে এবং সমপ্রতি তাহা জগতে আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে আত্মা এই যীশুকে অস্বীকার করে সেই আত্মা ঈশ্বর থেকে আসে নি। এ সেই খ্রীষ্ট-শত্রুর আত্মা। সেই আত্মা যে আসছে তা তো তোমরা শুনেছ, আর আসলে সেই আত্মা এখনই জগতে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে রূহ্‌ এই ঈসাকে অস্বীকার করে সেই রূহ্‌ আল্লাহ্‌ থেকে আসে নি। এ সেই দজ্জালের রূহ্‌। সেই রূহ্‌ যে আসছে তা তো তোমরা শুনেছ, আর আসলে সেই রূহ্‌ এখনই দুনিয়াতে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে আত্মা যীশুকে স্বীকার করে না তা ঈশ্বরের নয়। তা হচ্ছে খ্রীষ্টবৈরীর আত্মা, যার আবির্ভাব সম্পর্কে তোমরা শুনেছ। সে এখন সংসারে উপস্থিত হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যে আত্মা, যীশুকে স্বীকার করে না, সে ঈশ্বরের কাছ থেকে আসে নি৷ এ সেই খ্রীষ্টারির আত্মা, খ্রীষ্টের শত্রু যে আসছে তা তোমরা শুনেছ, আর এখন সে তো সংসারে এসেই গেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যে আত্মা যীশুকে স্বীকার করে না সে ঈশ্বরের থেকে নয়। আর সেটাই হলো খ্রীষ্টের শত্রুর আত্মা, তোমরা যার বিষয়ে শুনেছ যে আসছে এবং এখন সেই শত্রুর আত্মা জগতে আছে।