1 John 4:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা দুনিয়া থেকে এসেছে, এই কারণে দুনিয়ার কথা বলে এবং দুনিয়া ওদের কথা শোনে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা জগৎ থেকে, তাই জাগতিক দৃষ্টিভঙ্গিতেই তারা কথা বলে এবং জগৎ তাদের কথা শোনে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা জগৎ হইতে, এই কারণ জগতের কথা কহে, এবং জগৎ উহাদের কথা শুনে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই ভণ্ড শিক্ষকরা হল জগতের, তাই তারা যা বলে তা সব জাগতিক কথাবার্তা, আর জগত তাদের কথা শোনে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ওই ছলনার আত্মাগুলি পৃথিবীর থাকেই আর সেই জন্য তারা যা বলে তা জাগতিক কথা এবং পৃথিবীর মানুষই ওদের কথা শোনে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা জগৎ হইতে, এই কারণ জগতের কথা কহে, এবং জগৎ উহাদের কথা শুনে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ভণ্ডেরা এই জগতের; সেইজন্য তারা এই জগতের কথা বলে এবং জগৎ তাদের কথা শোনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ভণ্ডেরা এই দুনিয়ার; সেইজন্য তারা এই দুনিয়ার কথা বলে এবং দুনিয়া তাদের কথা শোনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা সংসারের লোক তাই এরা সংসারের কথাই বলে এবং সংসার এদের কথাই শোনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভণ্ড শিক্ষকরা হল জগতের, তাই তারা যা বলে তা সব জাগতিক কথাবার্তা, আর জগত তাদের কথা শোনে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সকলে জগতের থেকেই আর সেইজন্য তারা যা বলে তা জাগতিক কথা এবং জগতের মানুষই ওদের কথা শোনে।