1 John 4:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা আল্লাহ্‌র কাছ থেকে এসেছি; আল্লাহ্‌কে যে জানে, সে আমাদের কথা শোনে; যে আল্লাহ্‌ থেকে আসে নি, সে আমাদের কথা শোনে না। এতেই আমরা সত্যের রূহ্‌কে ও ভ্রান্তির রূহ্‌কে জানতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমরা ঈশ্বর থেকে এবং ঈশ্বরকে যে জানে, সে আমাদের কথা শোনে; কিন্তু যে ঈশ্বর থেকে নয়, সে আমাদের কথায় কর্ণপাত করে না। এভাবেই আমরা সত্যের আত্মা ও বিভ্রান্তির আত্মাকে চিনতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা ঈশ্বর হইতে; ঈশ্বরকে যে জানে, সে আমাদের কথা শুনে; যে ঈশ্বর হইতে নয়, সে আমাদের কথা শুনে না। ইহাতেই আমরা সত্যের আত্মাকে ও ভ্রান্তির আত্মাকে জানিতে পারি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমরা ঈশ্বরের লোক, ঈশ্বরকে য়ে জানে সে আমাদের কথা শোনে, য়ে ঈশ্বরের লোক নয় সে আমাদের কথা শোনে না৷ এইভাবেই আমরা সত্যের আত্মাকে ও ছলনার আত্মাকে চিনতে পারি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা ঈশ্বরের থেকেই; ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শোনে। যে ঈশ্বর থেকে নয় সে আমাদের কথা শোনে না। এর মাধ্যমেই আমরা সত্যের আত্মাকে ও ভন্ড আত্মাকে চিনতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা ঈশ্বর হইতে; ঈশ্বরকে যে জানে, সে আমাদের কথা শুনে; যে ঈশ্বর হইতে নয়, সে আমাদের কথা শুনে না। ইহাতেই আমরা সত্যের আত্মাকে ও ভ্রান্তির আত্মাকে জানিতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা ঈশ্বরের; যে ঈশ্বরকে জানে সে আমাদের কথা শোনে, কিন্তু যে ঈশ্বরের নয় সে আমাদের কথা শোনে না। এর দ্বারাই আমরা সত্যের আত্মা ও ছলনার আত্মাকে চিনতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা আল্লাহ্‌র; যে আল্লাহ্‌কে জানে সে আমাদের কথা শোনে, কিন্তু যে আল্লাহ্‌র নয় সে আমাদের কথা শোনে না। এর দ্বারাই আমরা সত্যের রূহ্‌ ও ছলনার রূহ্‌কে চিনতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা ঈশ্বরের প্রজা, ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শোনে। যে আত্মা ঈশ্বরের প্রজা নয় সে আমাদের কথা শোনে না। এর দ্বারাই আমরা সত্যাশ্রয়ী ও বিভ্রান্তিকারী আত্মাকে চিনতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমরা ঈশ্বরের লোক, ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শোনে, যে ঈশ্বরের লোক নয় সে আমাদের কথা শোনে না৷ এইভাবেই আমরা সত্যের আত্মাকে ও ছলনার আত্মাকে চিনতে পারি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা ঈশ্বরের থেকেই; ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শোনে। যে ঈশ্বর থেকে নয় সে আমাদের কথা শোনে না। এর মাধ্যমেই আমরা সত্যের আত্মাকে ও ভণ্ড আত্মাকে চিনতে পারি।