1 John 4:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রিয়তমেরা, এসো, আমরা একে অন্যকে মহব্বত করি; কারণ মহব্বত আল্লাহ্‌র; এবং যে কেউ মহব্বত করে, সে আল্লাহ্‌ থেকে জাত এবং সে আল্লাহ্‌কে জানে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রিয় বন্ধুরা, এসো আমরা পরস্পরকে প্রেম করি, কারণ প্রেম ঈশ্বর থেকে আসে। যে প্রেম করে, সে ঈশ্বর থেকে জাত এবং সে ঈশ্বরকে জানে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রিয়তমেরা, আইস, আমরা পরস্পর প্রেম করি; কারণ প্রেম ঈশ্বরের; এবং যে কেহ প্রেম করে, সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রিয় বন্ধুরা, এস আমরা পরস্পরকে ভালবাসি, কারণ ঈশ্বরই ভালবাসার উত্‌স আর য়ে কেউ ভালবাসতে জানে সে ঈশ্বরের সন্তান, সে ঈশ্বরকে জানে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রিয়তমেরা, এস আমরা একে অপরকে ভালবাসি, কারণ ভালবাসা ঈশ্বর থেকেই এবং যে কেউ ভালবাসে, তার জন্ম ঈশ্বর থেকে এবং সে ঈশ্বরকে জানে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রিয়তমেরা, আইস, আমরা পরস্পর প্রেম করি; কারণ প্রেম ঈশ্বরের; এবং যে কেহ প্রেম করে, সে ঈশ্বর হইতে জাত এবং সে ঈশ্বরকে জানে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রিয় সন্তানেরা, আমরা যেন একে অন্যকে ভালবাসি, কারণ ভালবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে। যাদের অন্তরে ভালবাসা আছে, ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে এবং তারা ঈশ্বরকে জানে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রিয় সন্তানেরা, আমরা যেন একে অন্যকে মহব্বত করি, কারণ মহব্বত আল্লাহ্‌র কাছ থেকেই আসে। যাদের অন্তরে মহব্বত আছে, আল্লাহ্‌ থেকেই তাদের জন্ম হয়েছে এবং তারা আল্লাহ্‌কে জানে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্নেহাস্পদেরা এস, আমরা পরস্পরকে ভালবাসি কারণ প্রেম ঈশ্বর-সঞ্জাত। যে ভালবাসে সে ঈশ্বর-সঞ্জাত এবং সে ঈশ্বরকে জানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয় বন্ধুরা, এস আমরা পরস্পরকে ভালবাসি, কারণ ঈশ্বরই ভালবাসার উৎস আর যে কেউ ভালবাসতে জানে সে ঈশ্বরের সন্তান, সে ঈশ্বরকে জানে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রিয়তমেরা, এস আমরা একে অপরকে ভালবাসি, কারণ ভালবাসা ঈশ্বর থেকেই এবং যে কেউ ঈশ্বরকে ভালবাসে, তার জন্ম ঈশ্বর থেকে এবং সে ঈশ্বরকে জানে।