1 John 4:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের মধ্যে এতেই আল্লাহ্র মহব্বত প্রকাশিত হয়েছে যে, আল্লাহ্ তাঁর একজাত পুত্রকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেন আমরা তাঁর মধ্য দিয়ে জীবন লাভ করতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবেই ঈশ্বর আমাদের মধ্যে তাঁর প্রেম প্রদর্শন করেছেন: তাঁর এক ও অদ্বিতীয় পুত্রকে তিনি জগতে পাঠিয়েছেন, যেন আমরা তাঁর মাধ্যমে জীবিত থাকি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদিগেতে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে, ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাঁহা দ্বারা জীবন লাভ করিতে পারি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর আমাদের প্রতি তাঁর ভালবাসা এইভাবেই দেখিয়েছেন, তিনি তাঁর একমাত্র পুত্রকে এ জগতে পাঠালেন য়েন তাঁর মাধ্যমে আমরা জীবন লাভ করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের মধ্যে ঈশ্বরের ভালবাসা এইভাবে প্রকাশিত হয়েছে যে, ঈশ্বর নিজের একমাত্র পুত্রকে পৃথিবীতে পাঠালেন, যেন তাঁর মাধ্যমে আমরা জীবন পাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে, ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাঁহার দ্বারা জীবন লাভ করিতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের প্রতি ঈশ্বরের ভালবাসা এইভাবে প্রকাশিত হয়েছে তিনি তাঁর একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়ে দিয়েছিলেন যেন আমরা তাঁর মধ্য দিয়ে জীবন পাই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের প্রতি আল্লাহ্র মহব্বত এইভাবে প্রকাশিত হয়েছে- তিনি তাঁর একমাত্র পুত্রকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন যেন আমরা তাঁর মধ্য দিয়ে জীবন পাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর দ্বারাই ঈশ্বরের প্রেম আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে ঈশ্বর তাঁর অনন্য পুত্রকে এ জগতে পাঠিয়েছেন যেন আমরা তাঁর দ্বারা জীবন-লাভ করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমাদের প্রতি তাঁর ভালবাসা এইভাবেই দেখিয়েছেন, তিনি তাঁর একমাত্র পুত্রকে এ জগতে পাঠালেন যেন তাঁর মাধ্যমে আমরা জীবন লাভ করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের মধ্যে ঈশ্বরের ভালবাসা এই ভাবে প্রকাশিত হয়েছে যে, ঈশ্বর নিজের একমাত্র পুত্রকে জগতে পাঠালেন, যেন তাঁর মাধ্যমে আমরা জীবন পাই।