1 John 5:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি কেউ আপন ভাইকে এমন গুনাহ্ করতে দেখে যা মৃত্যুজনক নয়, তবে সে যাচ্ঞা করবে এবং আল্লাহ্ তাকে জীবন দেবেন— যারা মৃত্যুজনক গুনাহ্ করে না, তাদেরকেই দেবেন। মৃত্যুজনক গুনাহ্ আছে, সেই বিষয়ে আমি বলি না যে, তাকে ফরিয়াদ করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ যদি তার ভাইবোনকে এমন কোনো পাপ করতে দেখে যা মৃত্যুমুখী নয়, তাহলে সে প্রার্থনা করুক, এবং ঈশ্বর তাকে জীবন দান করবেন। যাদের পাপ মৃত্যুর দিকে নিয়ে যায় না আমি তাদের কথাই বলছি। কিন্তু এমন একটি পাপ আছে, যা মৃত্যুর দিকে নিয়ে যায়। আমি সে বিষয়ে তাকে প্রার্থনা করতে বলছি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি কেহ আপন ভ্রাতাকে এমন পাপ করিতে দেখে, যাহা মৃত্যুজনক নয়, তবে সে যাচ্ঞা করিবে, এবং [ঈশ্বর] তাহাকে জীবন দিবেন—যাহারা মৃত্যুজনক পাপ করে না, তাহাদিগকেই দিবেন। মৃত্যুজনক পাপ আছে, সে বিষয়ে আমি বলি না যে, তাহাকে বিনতি করিতে হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি কেউ তার খ্রীষ্টান ভাইকে এমন কোন পাপ করতে দেখে যার পরিণতি অনন্ত মৃত্যু নয়, তবে সে তার ভাইয়ের জন্য প্রার্থনা করবে, আর ঈশ্বর তাকে জীবন দান করবেন৷ যাঁরা অনন্ত মৃত্যুজনক পাপ করে না, তিনি কেবল তাদেরই তা দেবেন৷ মৃত্যুজনক পাপ আছে, আর আমি তোমাদের সেরকম পাপ যাঁরা করে তাদের জন্য প্রার্থনা করতে বলছি না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি কেউ নিজের ভাইকে এমন পাপ করতে দেখে, যার পরিনতি মৃত্যু নয়, তবে সে অবশ্যই প্রার্থনা করবে এবং [ঈশ্বর] তাকে জীবন দেবেন যারা মৃত্যুজনক পাপ করে না তাদেরকেই দেবেন। আবার মৃত্যুজনক পাপও আছে, তার জন্য আমি বলি না যে তাকে বিনতি প্রার্থনা করতে হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি কেহ আপন ভ্রাতাকে এমন পাপ করিতে দেখে, যাহা মৃত্যুজনক নয়, তবে সে যাচ্ঞা করিবে, এবং [ঈশ্বর] তাহাকে জীবন দিবেন- যাহারা মৃত্যুজনক পাপ করে না, তাহাদিগকেই দিবেন। মৃত্যুজনক পাপ আছে, সেই বিষয়ে আমি বলি না যে, তাহাকে বিনতি করিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কেউ তার ভাইকে এমনভাবে পাপ করতে দেখে যা মৃত্যুমুখী নয়, তবে সে ঈশ্বরের কাছে চাইবে আর তাতে তিনি তাকে বাঁচিয়ে রাখবেন। আমি এখানে তাদের কথাই বলছি যারা পাপ করছে অথচ তাদের পাপ মৃত্যুমুখী নয়। কিন্তু মৃত্যুমুখী পাপও আছে। সেই বিষয়ে অনুরোধ করবার কথা আমি তোমাদের বলছি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কেউ তার ভাইকে এমনভাবে গুনাহ্ করতে দেখে যা মৃত্যুমুখী নয়, তবে সে আল্লাহ্র কাছে চাইবে আর তাতে তিনি তাকে বাঁচিয়ে রাখবেন। আমি এখানে তাদের কথাই বলছি যারা গুনাহ্ করছে অথচ তাদের গুনাহ্ মৃত্যুমুখী নয়। কিন্তু মৃত্যুমুখী গুনাহ্ও আছে। সেই বিষয়ে অনুরোধ করবার কথা আমি তোমাদের বলছি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ কোন ব্যক্তিকে এমন পাপ করতে দেখে যা মারাত্মক নয়, তাহলে সে প্রার্থনা করুক, তিনি তাকে জীবন দান করবেন। যারা মারাত্মক পাপ করেনি তাদের জন্যই একথা। এক ধরণের পাপ আছে যা মারাত্মক, সে সম্পর্কে আমি কাউকে প্রার্থনা করতে বলিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কেউ তার খ্রীষ্টান ভাইকে এমন কোন পাপ করতে দেখে যার পরিণতি অনন্ত মৃত্যু নয়, তবে সে তার ভাইয়ের জন্য প্রার্থনা করবে, আর ঈশ্বর তাকে জীবন দান করবেন৷ যারা অনন্ত মৃত্যুজনক পাপ করে না, তিনি কেবল তাদেরই তা দেবেন৷ মৃত্যুজনক পাপ আছে, আর আমি তোমাদের সেরকম পাপ যারা করে তাদের জন্য প্রার্থনা করতে বলছি না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কেউ নিজের ভাইকে এমন পাপ করতে দেখে, যার পরিণতি মৃত্যু নয়, তবে সে অবশ্যই প্রার্থনা করবে এবং [ঈশ্বর] তাকে জীবন দেবেন, যারা মৃত্যুজনক পাপ করে না তাদেরকেই দেবেন। আবার মৃত্যুজনক পাপও আছে, তার জন্য আমি বলি না যে তাকে বিনতি প্রার্থনা করতে হবে।