1 John 5:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা জানি, যে কেউ আল্লাহ্‌ থেকে জাত সে গুনাহ্‌ করে না, কিন্তু যে আল্লাহ্‌ থেকে জাত সে নিজেকে রক্ষা করে এবং সেই শয়তান তাকে স্পর্শ করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা জানি, যে ঈশ্বর থেকে জাত, সে পাপকর্মে রত থাকে না; ঈশ্বর থেকে যে জাত, সে নিজেকে সুরক্ষিত রাখে এবং সেই পাপাত্মা তার ক্ষতি করতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা জানি, যে কেহ ঈশ্বর হইতে জাত, সে পাপ করে না, কিন্তু যে ঈশ্বর হইতে জাত, সে আপনাকে রক্ষা করে, এবং সেই পাপাত্মা তাহাকে স্পর্শ করে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা জানি, ঈশ্বরের সন্তানরা পাপের জীবনযাপন করে না৷ ঈশ্বরের পুত্র তাদের রক্ষা করেন এবং পাপাত্মা তাদের কোনভাবে ক্ষতি করতে পারে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা জানি, যারা ঈশ্বর থেকে জন্ম নিয়েছে তারা পাপ করে না, কিন্তু যারা ঈশ্বর থেকে জন্ম নিয়েছে, ঈশ্বর তাকে শয়তান থেকে রক্ষা করেন, এবং সেই শয়তান তাকে ছুঁতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা জানি, যে কেহ ঈশ্বর হইতে জাত, সে পাপ করে না, কিন্তু যে ঈশ্বর হইতে জাত, সে আপনাকে রক্ষা করে, এবং সেই পাপাত্মা তাহাকে স্পর্শ করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা জানি, ঈশ্বর থেকে যার জন্ম হয়েছে সে পাপে পড়ে থাকে না। যিনি ঈশ্বর থেকে জন্মেছিলেন তিনিই তাকে রক্ষা করেন, আর শয়তান তাকে ছুঁতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা জানি, আল্লাহ্‌ থেকে যার জন্ম হয়েছে সে গুনাহে পড়ে থাকে না। যিনি আল্লাহ্‌ থেকে জন্মেছিলেন তিনিই তাকে রক্ষা করেন, আর ইবলিস তাকে ছুঁতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা জানি যে ঈশ্বরর থেকে যে জাত সে পাপ করে না, যিনি ঈশ্বরের আত্মজ তিনিই তাকে রক্ষা করেন। শয়তান তাকে স্পর্শ করতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা জানি, ঈশ্বরের সন্তানরা পাপের জীবনযাপন করে না৷ ঈশ্বরের পুত্র তাদের রক্ষা করেন এবং পাপাত্মা তাদের কোনভাবে ক্ষতি করতে পারে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা জানি, যারা ঈশ্বর থেকে জন্ম নিয়েছে তারা পাপ করে না, কিন্তু যারা ঈশ্বর থেকে জন্ম নিয়েছে, ঈশ্বর তাকে শয়তান থেকে রক্ষা করেন এবং সেই শয়তান তাকে ছুঁতে পারে না।