1 John 5:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে আমরা জানতে পারি যে, আল্লাহ্‌র সন্তানদেরকে মহব্বত করি— যখন আল্লাহ্‌কে মহব্বত করি ও তাঁর হুকুমগুলো পালন করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরকে প্রেম করে এবং তাঁর আদেশ পালনের মাধ্যমে আমরা জানতে পারি যে, আমরা ঈশ্বরের সন্তানদের প্রেম করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে আমরা জানিতে পারি যে, ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি, যখন ঈশ্বরকে প্রেম করি ও তাঁহার আজ্ঞা সকল পালন করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা কি করে জানব য়ে আমরা ঈশ্বরের সন্তানদের ভালবাসি? আমরা জানি য়েহেতু আমরা ঈশ্বরকে ভালবাসি ও তাঁর সব আদেশ পালন করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন ঈশ্বরকে ভালবাসি এবং তাঁর সব আদেশ মেনে চলি তখন জানতে পারি যে আমরা ঈশ্বরের সন্তানদের ভালবাসি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে আমরা জানিতে পারি যে, ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি, যখন ঈশ্বরকে প্রেম করি ও তাঁহার আজ্ঞা সকল পালন করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন আমরা ঈশ্বরকে ভালবাসি এবং তাঁর আদেশ পালন করি তখন জানি যে, ঈশ্বরের সন্তানদেরও আমরা ভালবাসি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন আমরা আল্লাহ্‌কে মহব্বত করি এবং তাঁর হুকুম পালন করি তখন জানি যে, আল্লাহ্‌র সন্তানদেরও আমরা মহব্বত করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের প্রতি আমাদের ভালবাসা ও তাঁর নির্দেশ পালনের মধ্য দিয়েই আমরা বুঝতে পারি যে আমরা তাঁর সন্তানদের ভালবাসি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা কি করে জানব যে আমরা ঈশ্বরের সন্তানদের ভালবাসি? আমরা জানি যেহেতু আমরা ঈশ্বরকে ভালবাসি ও তাঁর সব আদেশ পালন করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন ঈশ্বরকে ভালবাসি এবং তাঁর সব আদেশ মেনে চলি তখন জানতে পারি যে আমরা ঈশ্বরের সন্তানদের ভালবাসি।