1 John 5:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমরা জানি যে, আল্লাহ্‌র পুত্র এসেছেন এবং আমাদেরকে এমন বুদ্ধি দিয়েছেন, যাতে আমরা সেই সত্যময়কে জানি; এবং আমরা সেই সত্যময়ে, তাঁর পুত্র ঈসা মসীহে আছি; তিনিই সত্যময় আল্লাহ্‌ এবং অনন্ত জীবন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা আরও জানি যে, ঈশ্বরের পুত্রের আগমন হয়েছে এবং তিনি আমাদের বোধশক্তি দিয়েছেন যেন, যিনি প্রকৃত সত্য তাঁকে আমরা জানতে পারি। আমরা তাঁরই মধ্যে আছি, যিনি সত্যময়, অর্থাৎ তাঁর পুত্র যীশু খ্রীষ্টে। তিনিই প্রকৃত ঈশ্বর এবং অনন্ত জীবন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমরা জানি যে, ঈশ্বরের পুত্র আসিয়াছেন, এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়াছেন, যাহাতে আমরা সেই সত্যময়কে জানি; এবং আমরা সেই সত্যময়ে, তাঁহার পুত্র যীশু খ্রীষ্টে আছি; তিনিই সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা জানি য়ে ঈশ্বরের পুত্র এসেছেন, আর তিনি আমাদের সেই বোধ বুদ্ধি দিয়েছেন যার দ্বারা আমরা সেই সত্যময় ঈশ্বরকে জানতে পারি৷ এখন আমরা সত্য ঈশ্বরে আছি, কারণ আমরা তাঁর পুত্র যীশু খ্রীষ্টেতে আছি৷ তিনিই সত্য ঈশ্বর ও অনন্ত জীবন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমরা এটা জানি যে, ঈশ্বরের পুত্র এসেছেন এবং আমাদেরকে বুঝবার জন্য যে বুদ্ধি দিয়েছেন, যাতে আমরা সেই সত্যকে জানি এবং আমরা সেই সত্যে আছি অর্থাৎ তাঁর পুত্র যীশু খ্রীষ্টে আছি; তিনিই হলেন সত্য ঈশ্বর এবং অনন্ত জীবন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমরা জানি যে, ঈশ্বরের পুত্র আসিয়াছেন, এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়াছেন, যাহাতে আমরা সেই সত্যময়কে জানি; এবং আমরা সেই সত্যময়ে, তাঁহার পুত্র যীশু খ্রীষ্টে আছি; তিনিই সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা আরও জানি যে, ঈশ্বরের পুত্র এসে আমাদের বুঝবার শক্তি দিয়েছেন যেন সত্য ঈশ্বরকে আমরা জানতে পারি। যিনি সত্য ঈশ্বর আমরা তাঁর সংগে যুক্ত, অর্থাৎ তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সংগে যুক্ত। তিনিই সত্য ঈশ্বর এবং তিনিই অনন্ত জীবন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা আরও জানি যে, ইব্‌নুল্লাহ্‌ এসে আমাদের বুঝবার শক্তি দিয়েছেন যেন সত্য আল্লাহ্‌কে আমরা জানতে পারি। যিনি সত্য আল্লাহ্‌ আমরা তাঁর সংগে যুক্ত, অর্থাৎ তাঁর পুত্র ঈসা মসীহের সংগে যুক্ত। তিনিই সত্য আল্লাহ্‌ এবং তিনিই অনন্ত জীবন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমরা জানি যে ঈশ্বরের পুত্র এসেছেন এবং তিনি আমাদের সত্য ঈশ্বরকে জানার বোধশক্তি দিয়েছেন। যিনি সত্যস্বরূপ আমরা তাঁর ও তাঁর পুত্র যীশু খ্রীষ্টের মাঝে অবস্থিত। তিনিই সত্য ঈশ্বর এবং অনন্ত জীবনের আধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা জানি যে ঈশ্বরের পুত্র এসেছেন, আর তিনি আমাদের সেই বোধ বুদ্ধি দিয়েছেন যার দ্বারা আমরা সেই সত্যময় ঈশ্বরকে জানতে পারি৷ এখন আমরা সত্য ঈশ্বরে আছি, কারণ আমরা তাঁর পুত্র যীশু খ্রীষ্টেতে আছি৷ তিনিই সত্য ঈশ্বর ও অনন্ত জীবন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমরা এটা জানি যে, ঈশ্বরের পুত্র এসেছেন এবং আমাদেরকে বোঝবার জন্য যে মন দিয়েছেন, যাতে আমরা সেই সত্যকে জানি এবং আমরা সেই সত্যে আছি অর্থাৎ তাঁর পুত্র যীশু খ্রীষ্টে আছি; তিনিই হলেন সত্য ঈশ্বর এবং অনন্ত জীবন।