1 John 5:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যা কিছু আল্লাহ্ থেকে জাত তা দুনিয়াকে জয় করে; এবং দুনিয়াকে যা জয় করেছে তা হল আমাদের ঈমান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বর থেকে জাত প্রত্যেক ব্যক্তি জগৎকে জয় করে। আমাদের জয় এই যে, আমাদের বিশ্বাসই জগতকে পরাস্ত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত, তাহা জগৎকে জয় করে; এবং যে জয় জগৎকে জয় করিয়াছে, তাহা এই, আমাদের বিশ্বাস।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ প্রত্যেক ঈশ্বরজাত সন্তান জগতকে জয় করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যারা ঈশ্বর থেকে জন্ম তারা পৃথিবীকে জয় করে। এবং যা পৃথিবীকে জয়লাভ করেছে তা হলো আমাদের বিশ্বাস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত, তাহা জগৎকে জয় করে; এবং যে জয় জগৎকে জয় করিয়াছে, তাহা এই, আমাদের বিশ্বাস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ ঈশ্বরের প্রত্যেকটি সন্তান জগতের উপর জয়লাভ করে থাকে। জগতের উপর যা জয়লাভ করেছে তা হল আমাদের বিশ্বাস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আল্লাহ্র প্রত্যেকটি সন্তান দুনিয়ার উপর জয়লাভ করে থাকে। দুনিয়ার উপর যা জয়লাভ করেছে তা হল আমাদের ঈমান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ঈশ্বর থেকে যে জাত তা জগজ্জয়ী এবং জগতকে যা জয় করেছে তা হচ্ছে আমাদের বিশ্বাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ প্রত্যেক ঈশ্বরজাত সন্তান জগতকে জয় করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যারা ঈশ্বর থেকে জন্ম তারা জগতকে জয় করে। এবং যা জগতকে জয়লাভ করেছে তা হলো আমাদের বিশ্বাস।