1 John 5:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সেই ঈসা মসীহ্‌, যিনি পানি ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন; কেবল পানির মধ্যে দিয়ে নয়, কিন্তু পানি ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইনিই সেই যীশু খ্রীষ্ট, যিনি জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। তিনি শুধু জলের মাধ্যমে নয়, কিন্তু জল ও রক্তের মাধ্যমে এসেছিলেন। আত্মাই এই সাক্ষ্য দিচ্ছেন, কারণ এই আত্মাই সেই সত্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সেই, যিনি জল ও রক্ত দিয়া আসিয়াছিলেন, যীশু খ্রীষ্ট; কেবল জলে নয়, কিন্তু জলে ও রক্তে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইনিই যীশু খ্রীষ্ট, যিনি জগতে জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন৷ আত্মাই বলছেন এই কথা সত্য, আর সেই আত্মা স্বয়ং সত্য৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ইনি হলেন সেই যীশু খ্রীষ্ট যিনি জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন, শুধুমাত্র জলে নয় কিন্তু জল ও রক্তের মাধ্যমে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সেই, যিনি জল ও রক্তের মধ্য দিয়া আসিয়াছিলেন, যীশু খ্রীষ্ট; কেবল জলে নয়, কিন্তু জলে ও রক্তে। আর আত্মাই সাক্ষ্য দিতেছেন, কারণ আত্মা সেই সত্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইনিই যীশু খ্রীষ্ট, যিনি জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। কেবল জলের মধ্য দিয়ে নয়, কিন্তু জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। পবিত্র আত্মা এই বিষয়ে সাক্ষ্য দেন, কারণ তিনি নিজেই সত্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইনিই ঈসা মসীহ্‌, যিনি পানি ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। কেবল পানির মধ্য দিয়ে নয়, কিন্তু পানি ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। পাক-রূহ্‌ এই বিষয়ে সাক্ষ্য দেন, কারণ তিনি নিজেই সত্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু খ্রীষ্টই সেই ব্যক্তি, যিনি জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। শুধু জল নয়, জল এবং রক্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইনিই যীশু খ্রীষ্ট, যিনি জগতে জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন৷ আত্মাই বলছেন এই কথা সত্য, আর সেই আত্মা স্বয়ং সত্য৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইনি সেই যীশু খ্রীষ্ট যিনি জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন, শুধুমাত্র জলে নয় কিন্তু জল ও রক্তের মাধ্যমে। এবং এটা হলো পবিত্র আত্মা যে সাক্ষ দেয়, কারণ পবিত্র আত্মা হলো সত্য।