1 John 5:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা যদি মানুষের সাক্ষ্য গ্রহণ করি, তবে আল্লাহ্‌র সাক্ষ্য তার চেয়েও বড়; ফলত আল্লাহ্‌র সাক্ষ্য এই যে, তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা মানুষের সাক্ষ্য গ্রহণ করি, কিন্তু ঈশ্বরের সাক্ষ্য তার চেয়েও মহান, কারণ তিনি তাঁর পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন, তাই ঈশ্বরের সাক্ষ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা যদি মনুষ্যদের সাক্ষ্য গ্রহণ করি, তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর; ফলতঃ ঈশ্বরের সাক্ষ্য এই যে, তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা মানুষের সাক্ষ্য নিয়ে থাকি, তবে ঈশ্বরের সাক্ষ্য তার থেকে মহান; কারণ ঈশ্বরের সাক্ষ্য হলো তিনি নিজ পুত্রের সমন্ধে সাক্ষ্য দিয়েছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যদি মনুষ্যদের সাক্ষ্য গ্রহণ করি, তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর; ফলতঃ ঈশ্বরের সাক্ষ্য এই যে, তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা মানুষের সাক্ষ্য গ্রহণ করে থাকি, কিন্তু ঈশ্বরের সাক্ষ্য তার চেয়েও বড়; আর তিনি তাঁর পুত্রের বিষয়ে সেই সাক্ষ্য দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা মানুষের সাক্ষ্য গ্রহণ করে থাকি, কিন্তু আল্লাহ্‌র সাক্ষ্য তার চেয়েও বড়; আর তিনি তাঁর পুত্রের বিষয়ে সেই সাক্ষ্য দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি আমরা মানুষের সাক্ষ্যে বিশ্বাস করতে পারি তাহলে ঈশ্বরের সাক্ষ্য আরও কত বিশ্বাসযোগ্য কারণ ঈশ্বর তাঁর পুত্র সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। এই হল ঈশ্বরের সাক্ষ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে যখন সত্য কিছু বলে আমরা তা বিশ্বাস করি, তবে ঈশ্বরের দেওয়া সাক্ষ্য এর থেকে কত না মূল্যবান৷ বস্তুত ঈশ্বর স্বয়ং আমাদের কাছে এই সাক্ষ্য দিয়েছেন, তিনি তাঁর নিজের পুত্রের বিষয়ে সত্য জানিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা মানুষের সাক্ষ্য নিয়ে থাকি, তবে ঈশ্বরের সাক্ষ্য তার থেকে মহান কারণ এটি ঈশ্বরের সাক্ষ্য, যেটা সাক্ষ তিনি নিজ পুত্রের সমন্ধে দিয়েছেন।