1 Kings 1:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু নাথন নবী, বনায়, বীরদের ও আপন ভাই সোলায়মানকে দাওয়াত করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সে ভাববাদী নাথনকে বা বনায়কে বা বিশেষ রক্ষীদলকে অথবা তার ভাই শলোমনকে নিমন্ত্রণ জানায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু নাথন ভাববাদীকে, বনায়কে, বীরগণকে ও আপন ভ্রাতা শলোমনকে নিমন্ত্রণ করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু নাথন ভাববাদীকে, বনায়কে, বীরগণকে ও আপন ভ্রাতা শলোমনকে নিমন্ত্রণ করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সে নবী নাথন, বনায়, দায়ূদের বীর যোদ্ধাদের আর তার ভাই শলোমনকে নিমন্ত্রণ করল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সে নবী নাথন, বনায়, দাউদের বীর যোদ্ধাদের আর তার ভাই সোলায়মানকে দাওয়াত করল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে নাথান বা বনায় বা রাজার দেহরক্ষী বীরদের অথবা সৎভাই শলোমন কাউকেই নিমন্ত্রণ করল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আদোনিয় তাঁর পিতার বিশেষ রক্ষীদের, তাঁর ভাই শলোমন, বনায় ও যাজক নাথনকে এদিন নিমন্ত্রণ করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সে ভাববাদী নাথন, বনায়, দায়ূদের বীর যোদ্ধাদের আর তার ভাই শলোমনকে নিমন্ত্রণ করল না।