1 Kings 1:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন নাথন সোলায়মানের মা বৎশেবাকে বললেন, আপনি কি শোনেন নি যে, হগীতের পুত্র আদোনিয় রাজত্ব করছে, আর আমাদের মালিক বাদশাহ্ দাউদ তা জানেন না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শলোমনের মা বৎশেবাকে নাথন জিজ্ঞাসা করলেন, “আপনি কি শোনেননি যে হগীতের ছেলে আদোনিয় রাজা হয়েছে, এবং আমাদের মনিব দাউদ এ বিষয়ে কিছুই জানেন না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন নাথন শলোমনের মাতা বৎশেবাকে কহিলেন, আপনি কি শুনেন নাই যে, হগীতের পুত্র আদোনিয় রাজত্ব করিতেছে, আর আমাদের প্রভু দায়ূদ রাজা তাহা জানেন না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন নাথন শলোমনের মাতা বৎশেবাকে কহিলেন, আপনি কি শুনেন নাই যে, হগীতের পুত্র আদোনিয় রাজত্ব করিতেছে, আর আমাদের প্রভু দায়ূদ রাজা তাহা জানেন না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নাথন শলোমনের মা বৎশেবাকে বললেন, “আমাদের মনিব দায়ূদের অজান্তে হগীতের ছেলে আদোনিয় যে রাজা হয়েছে তা কি আপনি শোনেন নি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন নাথন সোলায়মানের মা বৎশেবাকে বললেন, “আমাদের প্রভু দাউদের অজান্তে হগীতের ছেলে আদোনিয় যে বাদশাহ্ হয়েছে তা কি আপনি শোনেন নি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নাথান তখন শলোমনের জননী বৎশেবার কাছে গিয়ে বললেন, তুমি কি শোন নি হগীতের পুত্র আদোনিয় নিজেকে রাজা বলে ঘোষণা করেছে অথচ আমাদের প্রভু দাউদ এর কিছুই জানেন না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নাথন একথা জানতে পেরে শলোমনের মা বৎশেবার কাছে গিয়ে জিজ্ঞেস করল, “হগীতের পুত্র আদোনিয় কি করছে আপনি কি কিছু জানেন? তিনি রাজা হবার প্রস্তুতি করছেন| এদিকে রাজা দায়ুদ এসবের বিন্দু-বিসর্গ জানেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন নাথন শলোমনের মা বৎশেবাকে বলল, “আমাদের মনিব দায়ূদের অজান্তে হগীতের ছেলে আদোনিয় যে রাজা হয়েছে তা কি আপনি শোনেন নি?