1 Kings 1:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চলুন, বাদশাহ্ দাউদের কাছে গিয়ে তাঁকে বলুন, হে আমার মালিক বাদশাহ্, আপনি কি শপথ করে আপনার বাঁদীকে বলেন নি, আমার পরে তোমার পুত্র সোলায়মান রাজত্ব করবে, সেই আমার সিংহাসনে বসবে? তবে আদোনিয় রাজত্ব করে কেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা দাউদের কাছে যান ও তাঁকে গিয়ে বলুন, ‘হে আমার প্রভু মহারাজ, আপনি কি আপনার দাসীর কাছে এই প্রতিজ্ঞা করেননি: “তোমার ছেলে শলোমন অবশ্যই আমার পরে রাজা হবে, ও সেই আমার সিংহাসনে বসবে”? তবে আদোনিয় কেন রাজা হল?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চলুন, দায়ূদ রাজার নিকটে গিয়া তাঁহাকে বলুন, হে আমার প্রভু মহারাজ, আপনি কি শপথ করিয়া আপন দাসীকে বলেন নাই, আমার পরে তোমার পুত্র শলোমন রাজত্ব করিবে, সেই আমার সিংহাসনে বসিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চলুন, দায়ূদ রাজার নিকটে গিয়া তাঁহাকে বলুন, হে আমার প্রভু মহারাজ, আপনি কি শপথ করিয়া আপন দাসীকে বলেন নাই, আমার পরে তোমার পুত্র শলোমন রাজত্ব করিবে, সে-ই আমার সিংহাসনে বসিবে? তবে আদোনিয় রাজত্ব করে কেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি এখনই রাজা দায়ূদের কাছে গিয়ে বলুন, ‘আমার মনিব মহারাজ, আপনার দাসীর কাছে কি আপনি এই বলে প্রতিজ্ঞা করেন নি যে, আপনার পরে নিশ্চয়ই আপনার ছেলে শলোমনই রাজা হবে এবং সে-ই আপনার সিংহাসনে বসবে? তাহলে কেন আদোনিয় রাজা হয়েছে?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি এখনই বাদশাহ্ দাউদের কাছে গিয়ে বলুন, ‘আমার প্রভু মহারাজ, আপনার বাঁদীর কাছে কি আপনি এই বলে ওয়াদা করেন নি যে, আপনার পরে নিশ্চয়ই আপনার ছেলে সোলায়মানই বাদশাহ্ হবে এবং সে-ই আপনার সিংহাসনে বসবে? তাহলে কেন আদোনিয় বাদশাহ্ হয়েছে?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি এক্ষুণি রাজা দাউদের কাছে যাও। তাঁকে বল, প্রভু মহারাজ, আপনি কি আপনার দাসীর কাছে শপথ করেন নি যে, আমার পরে তোমার পুত্র রাজা হবে, আমার সিংহাসনে সে বসবে? তাহলে আদোনিয় কি করে রাজা হল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদের কাছে যান এবং তাঁকে বলুন, ‘হে রাজাধিরাজ, আপনি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনার পরে আমার পুত্র শলোমনই পরবর্তী রাজা হবে| তাহলে আদোনিয় কেন পরবর্তী রাজা হচ্ছে?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনি এখনই রাজা দায়ূদের কাছে গিয়ে বলুন, ‘আমার প্রভু মহারাজ, আপনার দাসীর কাছে কি আপনি এই বলে প্রতিজ্ঞা করেন নি যে, আপনার পরে নিশ্চয়ই আপনার ছেলে শলোমনই রাজা হবে এবং সেই আপনার সিংহাসনে বসবে? তাহলে কেন আদোনিয় রাজা হয়েছে?’