1 Kings 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখুন, সেই স্থানে বাদশাহ্‌র সঙ্গে আপনার কথা শেষ না হতে হতেই আমিও আপনার পিছনে এসে আপনার কথায় সায় দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহারাজের সঙ্গে আপনার কথাবার্তা শেষ হওয়ার আগেই আমি সেখানে পৌঁছে যাব ও আপনার বলা কথার সঙ্গে আমার নিজের কথাও যোগ করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আদোনিয় রাজত্ব করে কেন? দেখুন, সেই স্থানে রাজার সঙ্গে আপনার কথা শেষ না হইতে হইতে আমিও আপনার পশ্চাতে আসিয়া আপনার কথার পোষকতা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখুন, সেই স্থানে রাজার সঙ্গে আপনার কথা শেষ না হইতে হইতে আমিও আপনার পশ্চাতে আসিয়া আপনার কথার পোষকতা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি যখন রাজার সংগে কথা বলতে থাকবেন তখন আমিও সেখানে গিয়ে আপনার কথায় সায় দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি যখন বাদশাহ্‌র সংগে কথা বলতে থাকবেন তখন আমিও সেখানে গিয়ে আপনার কথায় সায় দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি রাজার সঙ্গে কথা বলতে থাকবে, আর আমিও সেইসময় সেখানে যাব ও তোমাকে সমর্থন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি যখন রাজার সঙ্গে কথাবার্তা বলতে থাকবেন, আমি তখন সেখানে গিয়ে উপস্থিত হব এবং তখন আমি রাজাকে সমস্ত কিছু জানাব, তাতে আপনার কথার সত্যতাও প্রমাণ হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনি যখন রাজার সঙ্গে কথা বলতে থাকবেন তখন আমিও সেখানে গিয়ে আপনার কথায় সায় দেব।”