1 Kings 1:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বৎশেবা অভ্যন্তরে বাদশাহ্র কাছে গেলেন; সেই সময় বাদশাহ্ অতি বৃদ্ধ হয়েছিলেন এবং শূনেমীয়া অবীশগ বাদশাহ্র পরিচর্যা করছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব বৎশেবা বৃদ্ধ রাজামশাইকে দেখতে তাঁর ঘরে গেলেন। সেখানে তখন শূনেমীয়া অবীশগ তাঁর যত্নআত্তি করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বৎশেবা অন্তরাগারে রাজার নিকটে গেলেন; তৎকালে রাজা অতি বৃদ্ধ হইয়াছিলেন, এবং শূনেমীয়া অবীশগ রাজার পরিচর্য্যা করিতেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বৎশেবা অন্তরাগারে রাজার নিকটে গেলেন; তৎকালে রাজা অতি বৃদ্ধ হইয়াছিলেন, এবং শূনেমীয়া অবীশগ রাজার পরিচর্যা করিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন বৎশেবা রাজার সংগে দেখা করবার জন্য তাঁর ঘরে গেলেন। সেই সময় রাজা খুব বুড়ো হয়ে গিয়েছিলেন এবং শূনেমীয়া অবীশগ তাঁর দেখাশোনা করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বৎশেবা বাদশাহ্র সংগে দেখা করবার জন্য তাঁর ঘরে গেলেন। সেই সময় বাদশাহ্ খুব বুড়ো হয়ে গিয়েছিলেন এবং শূনেমীয়া অবীশগ তাঁর দেখাশোনা করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৎশেবা রাজার শোবার ঘরে রাজার কাছে গেলেন। খুবই বৃদ্ধ হয়েছেন রাজা। শূণেম দেশের মেয়ে অবিশগ তাঁর সেবা শুশ্রূষায় রত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৎশেবা তখন রাজার সঙ্গে দেখা করতে তাঁর শয়ন কক্ষে যেখানে শূনেমীয়া অবীশগ বৃদ্ধ রাজার পরিচর্যা করছিল, সেখানে গিয়ে উপস্থিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে বৎশেবা রাজার ঘরে গেলেন। সেই দিন রাজা খুব বুড়ো হয়ে গিয়েছিলেন এবং শূনেমীয়া অবীশগ তাঁর দেখাশোনা করছিল।