1 Kings 1:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, হে আমার মালিক, আপনি আপনার আল্লাহ্ মাবুদের নামে শপথ করে আপনার বাঁদীকে বলেছিলেন, ‘আমার পরে তোমার পুত্র সোলায়মান রাজত্ব করবে, সেই আমার সিংহাসনে বসবে’।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বৎশেবা তাঁকে বললেন, “হে আমার প্রভু, আপনার ঈশ্বর সদাপ্রভুর নামে আপনি নিজেই আপনার এই দাসী—আমার কাছে প্রতিজ্ঞা করলেন: ‘তোমার ছেলে শলোমন আমার পরে রাজা হবে, ও সে আমার সিংহাসনে বসবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা জিজ্ঞাসা করিলেন, তোমার বাঞ্ছা কি? তিনি কহিলেন, হে আমার প্রভু, আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর নামে শপথ করিয়া আপন দাসীকে বলিয়াছিলেন, ‘আমার পরে তোমার পুত্র শলোমন রাজত্ব করিবে, সেই আমার সিংহাসনে বসিবে’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, হে আমার প্রভু, আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর নামে শপথ করিয়া আপন দাসীকে বলিয়াছিলেন, ‘আমার পরে তোমার পুত্র শলোমন রাজত্ব করিবে, সেই আমার সিংহাসনে বসিবে’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৎশেবা তাঁকে বললেন, “হে আমার প্রভু, আপনি নিজেই আপনার ঈশ্বর সদাপ্রভুর নামে শপথ করে আপনার এই দাসীকে বলেছিলেন যে, আপনার ছেলে শলোমনই আপনার পরে রাজা হবে এবং সে-ই আপনার সিংহাসনে বসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বৎশেবা তাঁকে বললেন, “হে আমার প্রভু, আপনি নিজেই আপনার মাবুদ আল্লাহ্র নামে কসম খেয়ে আপনার এই বাঁদীকে বলেছিলেন যে, আপনার ছেলে সোলায়মানই আপনার পরে বাদশাহ্ হবে এবং সে-ই আপনার সিংহাসনে বসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, মহারাজ, আপনি আপনার দাসীর কাছে আপনার প্রভু পরমেশ্বরের নামে শপথ নিয়ে বলেছিলেন, তোমার ছেলে শলোমন আমার পরে রাজা হবে। আমার সিংহাসনে সে বসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৎশেবা বললেন, “মহাশয়, আপনি আপনার প্রভু, ঈশ্বরের নামে শপথ করে আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আপনার পর আমার পুত্র শলোমনই রাজা হবে| সে আপনার সিংহাসনে বসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বৎশেবা তাঁকে বললেন, “হে আমার প্রভু, আপনি নিজেই আপনার ঈশ্বর সদাপ্রভুর নামে শপথ করে আপনার এই দাসীকে বলেছিলেন যে, আমার পরে তোমার ছেলে শলোমন রাজত্ব করবে, সেই আমার সিংহাসনে বসবে।