1 Kings 1:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার মালিক বাদশাহ্, সমস্ত ইসরাইলের দৃষ্টি আপনারই উপরে আছে, আপনার পরে আমার মালিক বাদশাহ্র সিংহাসনে কে বসবে, তা আপনি লোকদের জানিয়ে দিন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার প্রভু মহারাজ, আপনার পরে আমার প্রভু মহারাজের সিংহাসনে কে বসবে তা জানার জন্য ইস্রায়েলে সবার চোখের দৃষ্টি আপনার উপর স্থির হয়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার প্রভু মহারাজ, সমস্ত ইস্রায়েলের দৃষ্টি আপনারই উপরে আছে, আপনার পরে আমার প্রভু মহারাজের সিংহাসনে কে বসিবে, তাহা আপনি লোকদিগকে জ্ঞাত করুন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার প্রভু মহারাজ, সমস্ত ইস্রায়েলের দৃষ্টি আপনারই উপরে আছে, আপনার পরে আমার প্রভু মহারাজের সিংহাসনে কে বসিবে, তাহা আপনি লোকদিগকে জ্ঞাত করুন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার প্রভু মহারাজ, সমস্ত ইস্রায়েলের চোখ আপনার উপর রয়েছে। তারা আপনার কাছ থেকে জানতে চায় আপনার পরে কে আমার প্রভু মহারাজের সিংহাসনে বসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার প্রভু মহারাজ, সমস্ত ইসরাইলের চোখ আপনার উপর রয়েছে। তারা আপনার কাছ থেকে জানতে চায় আপনার পরে কে আমার প্রভু মহারাজের সিংহাসনে বসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মহারাজ, সমস্ত ইসরায়েল আপনার দিকে চেয়ে রয়েছে, তারা আপনার কাছে শুনতে চায়, মহারাজের পরে কে রাজা হবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা, এখন ইস্রায়েলের সমস্ত লোকরা আপনার গতিবিধি লক্ষ্য করছে| আপনার পর কে রাজা হবে, সে বিষয়ে তারা আপনার সিদ্ধান্ত জানতে চায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার প্রভু মহারাজ, সমস্ত ইস্রায়েলের চোখ আপনার উপর রয়েছে। তারা আপনার কাছ থেকে জানতে চায় আপনার পরে কে আমার প্রভু মহারাজের সিংহাসনে বসবে।