1 Kings 1:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নতুবা আমার মালিক বাদশাহ্‌ পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলে আমি ও আমার পুত্র সোলায়মান অপরাধী বলে গণিত হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা না হলে, আমার প্রভু মহারাজ যেই না তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হবেন, আমার সঙ্গে ও আমার ছেলে শলোমনের সঙ্গে তখন অপরাধীর মতো ব্যবহার করা হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নতুবা আমার প্রভু মহারাজ পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে আমি ও আমার পুত্র শলোমন অপরাধী গণিত হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নতুবা আমার প্রভু মহারাজ পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে আমি ও আমার পুত্র শলোমন অপরাধী গণিত হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা না হলে যখনই আমার প্রভু মহারাজ তাঁর পূর্বপুরুষদের কাছে চলে যাবেন তখনই আমাকে ও আমার ছেলে শলোমনকে দোষী বলে ধরা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা না হলে যখনই আমার প্রভু মহারাজ তাঁর পূর্বপুরুষদের কাছে চলে যাবেন তখনই আমাকে ও আমার ছেলে সোলায়মানকে দোষী বলে ধরা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নইলে আপনার দেহরক্ষার সঙ্গে সঙ্গে আমার পু্ত্র শলোমন ও আমার উপর অত্যাচার শুরু হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার মৃত্যুর আগেই এবিষয়ে আপনাকে অতি অবশ্যই কিছু একটা করতে হবে| তা না হলে, আপনার পূর্বপুরুষদের সঙ্গে আপনাকে সমাধিস্থ করার সঙ্গে সঙ্গে এই সমস্ত লোকরা শলোমন ও আমাকে অপরাধী বলবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা না হলে যখনই আমার মালিক মহারাজ তাঁর পূর্বপুরুষদের ন্যায় চলে যাবেন তখনই আমাকে ও আমার ছেলে শলোমনকে দোষী বলে ধরা হবে।”