1 Kings 1:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নাথন বললেন, হে আমার মালিক বাদশাহ্‌, আপনি কি এমন কথা বলেছেন যে, আমার পরে আদোনিয় রাজত্ব করবে ও আমার সিংহাসনে সেই বসবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নাথন বললেন, “হে আমার প্রভু মহারাজ, আপনি কি ঘোষণা করেছেন যে আপনার পরে আদোনিয়ই রাজা হবে ও সেই আপনার সিংহাসনে বসবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নাথন কহিলেন, হে আমার প্রভু মহারাজ, আপনি কি এমন কথা বলিয়াছেন যে, আমার পরে আদোনিয় রাজত্ব করিবে, ও আমার সিংহাসনে সেই বসিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নাথন কহিলেন, হে আমার প্রভু মহারাজ, আপনি কি এমন কথা বলিয়াছেন যে, আমার পরে আদোনিয় রাজত্ব করিবে, ও আমার সিংহাসনে সেই বসিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি রাজাকে বললেন, “হে আমার প্রভু মহারাজ, আপনি কি ঘোষণা করেছেন যে, আপনার পরে আদোনিয় রাজা হবে, আর সে-ই আপনার সিংহাসনে বসবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি বাদশাহ্‌কে বললেন, “হে আমার প্রভু মহারাজ, আপনি কি ঘোষণা করেছেন যে, আপনার পরে আদোনিয় বাদশাহ্‌ হবে, আর সে-ই আপনার সিংহাসনে বসবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন, হে মহারাজ এ কথা কি ঠিক যে আপনি বলেছেন আপনার পরে আদোনিয় সিংহাসনে বসবে ও রাজত্ব করবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মহারাজ আপনি কি আদোনিয়কে আপনার পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করেছেন? আপনি কি ঠিক করেছেন এখন থেকে সেই রাজ্য শাসন করবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর নাথান রাজাকে বললেন, “হে আমার প্রভু মহারাজ, আপনি কি ঘোষণা করেছেন যে, আপনার পরে আদোনিয় রাজা হবে, আর সেই আপনার সিংহাসনে বসবে?