1 Kings 1:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তো আজই গিয়ে বিস্তর ষাঁড়, হৃষ্টপুষ্ট বাছুর ও ভেড়া কোরবানী করে সমস্ত রাজপুত্র, সেনাপতিদের ও ইমাম অবিয়াথরকে দাওয়াত করেছে; আর দেখুন, তারা তার সাক্ষাতে ভোজন পান করছে ও বলছে, বাদশাহ্ আদোনিয় চিরজীবী হোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজই সে নিচে নেমে গিয়ে প্রচুর পরিমাণে গবাদি পশু, হৃষ্টপুষ্ট বাছুর ও মেষ বলি দিয়েছে। সে রাজার ছেলেদের সবাইকে, সৈন্যদলের সেনাপতিদের ও যাজক অবিয়াথরকে নিমন্ত্রণ করল। ঠিক এই মুহূর্তে তারা তার সঙ্গে বসে ভোজনপান করছে ও বলছে, ‘রাজা আদোনিয় চিরজীবী হোন!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে ত আজই গিয়া বিস্তর বৃষ, হৃষ্টপুষ্ট গোবৎস ও মেষ বলিদান করিয়া সমস্ত রাজপুত্রকে, সেনাপতিগণকে ও অবিয়াথর যাজককে নিমন্ত্রণ করিয়াছে; আর দেখুন, তাহারা তাহার সাক্ষাতে ভোজন পান করিতেছে, ও বলিতেছে, রাজা আদোনিয় চিরজীবী হউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে ত আজই গিয়া বিস্তর বৃষ, হৃষ্টপুষ্ট গোবৎস ও মেষ বলিদান করিয়া সমস্ত রাজপুত্রকে, সেনাপতিগণকে ও অবিয়াথর যাজককে নিমন্ত্রণ করিয়াছে; আর দেখুন, তাহারা তাহার সাক্ষাতে ভোজন পান করিতেছে ও বলিতেছে, রাজা আদোনিয় চিরজীবী হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তো আজ গিয়ে অনেক ষাঁড়, মোটাসোটা বাছুর এবং ভেড়া উৎসর্গ করে রাজার সব ছেলেদের, সেনাপতিদের এবং পুরোহিত অবিয়াথরকে নিমন্ত্রণ করেছে। এখন তারা তার সংগে খাওয়া-দাওয়া করছে আর বলছে, ‘রাজা আদোনিয় চিরজীবী হোন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তো আজ গিয়ে অনেক ষাঁড়, মোটাসোটা বাছুর এবং ভেড়া কোরবানী দিয়ে বাদশাহ্র সব ছেলেদের, সেনাপতিদের এবং ইমাম অবিয়াথরকে দাওয়াত করেছে। এখন তারা তার সংগে খাওয়া-দাওয়া করছে আর বলছে, ‘বাদশাহ্ আদোনিয় চিরজীবী হোন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সে আজ প্রচুর বৃষ,হৃষ্টপুষ্ট বাছুর ও মেষ বলি দিয়েছে এবং আপনার পুত্রদের সবাইকে,আপনার সেনাপতি যোয়াব ও পুরোহিত অবিয়াথারকে নিমন্ত্রণ করেছ! সেখানে সকলে ভোজের আনন্দে মত্ত হয়েছে এবং “রাজা আদোনিয় দীর্ঘজীবি হোন” বলে জয়ধ্বনি দিচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি একথা বলছি কারণ আদোনিয় আজ উপত্যকায় গিয়ে মঙ্গল নৈবেদ্য হিসেবে বহু গরু ও মেষ বলি দিয়েছে| তারপর যাজক অবিয়াথর, আপনার অন্যান্য পুত্রদের ও সেনাপতিদের সবাইকে ভোজসভায় নিমন্ত্রণ করেছে| ওরা সবাই মিলে এখন আদোনিয়র জয়ধ্বনি দিয়ে বলছে, ‘মহারাজ আদোনিয় দীর্ঘ জীবন লাভ করুন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তো আজ গিয়ে অনেক ষাঁড়, মোটাসোটা বাছুর এবং ভেড়া বলিদান করে রাজার সব ছেলেদের, সেনাপতিদের এবং পুরোহিত অবিয়াথরকে নিমন্ত্রণ করেছে। এখন তারা তার সঙ্গে খাওয়া দাওয়া করছে আর বলছে, ‘রাজা আদোনিয় চিরজীবী হোন।’