1 Kings 1:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ শপথ করে বললেন, যিনি সমস্ত সঙ্কট থেকে আমার প্রাণ মুক্ত করেছেন, সেই জীবন্ত মাবুদের কসম,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই তখন একটি শপথ নিয়েছিলেন: “যিনি আমাকে সব বিপত্তি থেকে রক্ষা করেছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা শপথ করিয়া কহিলেন, যিনি সমস্ত সঙ্কট হইতে আমার প্রাণ মুক্ত করিয়াছেন, সেই জীবিত সদাপ্রভুর দিব্য,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা শপথ করিয়া কহিলেন, যিনি সমস্ত সঙ্কট হইতে আমার প্রাণ মুক্ত করিয়াছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তখন শপথ করে বললেন, “যিনি আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য যে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ তখন কসম খেয়ে বললেন, “যিনি আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছেন, সেই আল্লাহ্‌র কসম যে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তাঁকে বললেন, যে চিরজাগ্রত প্রভু পরমেশ্বর আমাকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করেছেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর রাজা দায়ুদ ঈশ্বরকে সাক্ষী করে বললেন, “প্রভু আমাকে জীবনের সমস্ত বিপদ আপদের হাত থেকে রক্ষা করেছেন| আমি সেই সর্বশক্তিমান ঈশ্বরের নামে যে কথা আগে শপথ করেছিলাম সে কথাই আবার বলছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা তখন শপথ করে বললেন, “যিনি আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি যে,