1 Kings 1:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার পরে তোমার পুত্র সোলায়মান রাজত্ব করবে, সেই আমার পদে আমার সিংহাসনে বসবে, তোমার কাছে আমি ইসরাইলের আল্লাহ্ মাবুদের নাম নিয়ে এই যে শপথ করেছি, আজই সেরকম কাজ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে তোমার কাছে যে প্রতিজ্ঞাটি করলাম, সেটি আমি অবশ্যই পালন করব: তোমার ছেলে শলোমনই আমার পরে রাজা হবে, আর আমার স্থানে আমার সিংহাসনে সেই বসবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পরে তোমার পুত্র শলোমন রাজত্ব করিবে, সেই আমার পদে আমার সিংহাসনে বসিবে, তোমার নিকটে আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নাম লইয়া এই যে শপথ করিয়াছি, অদ্যই তদনুরূপ কর্ম্ম করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পরে তোমার পুত্র শলোমন রাজত্ব করিবে, সেই আমার পদে আমার সিংহাসনে বসিবে, তোমার নিকটে আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নাম লইয়া এই যে শপথ করিয়াছি, অদ্যই তদনুরূপ কর্ম করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে যে শপথ আমি তোমার কাছে করেছিলাম আজ আমি নিশ্চয়ই তা পালন করব। তোমার ছেলে শলোমন আমার পরে রাজা হবে আর সে-ই আমার জায়গায় সিংহাসনে বসবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের মাবুদ আল্লাহ্র নামে যে কসম আমি তোমার কাছে খেয়েছিলাম আজ আমি নিশ্চয়ই তা পালন করব। তোমার ছেলে সোলায়মান আমার পরে বাদশাহ্ হবে আর সে-ই আমার জায়গায় সিংহাসনে বসবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরই নামে শপথ করে আমি তোমাকে বলছি যে, তোমায় একদিন যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ আমি তা পূর্ণ করব, আমার পরে তোমারই পুত্র শলোমন রাজা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রতিশ্রুতি করেছিলাম যে আমার পর তোমার পুত্র শলোমন রাজা হবে| আমি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করব না| তাই আজও বলছি, আমার পরে শলোমনই আমার সিংহাসনে বসবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে যে শপথ আমি তোমার কাছে করেছিলাম আজ আমি নিশ্চয়ই তা পালন করব। তোমার ছেলে শলোমন আমার পরে রাজা হবে আর সেই আমার জায়গায় সিংহাসনে বসবে।”