1 Kings 1:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বৎশেবা আনত মাথায়, ভূমিতে মুখ দিয়ে বাদশাহ্র কাছে ভূমিতে উবুড় হয়ে বললেন; আমার মালিক বাদশাহ্ দাউদ চিরজীবী হোন!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন বৎশেবা মাটিতে উবুড় হয়ে রাজামশাইকে প্রণাম করে বললেন, “আমার প্রভু মহারাজ দাউদ, চিরজীবী হোন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বৎশেবা মস্তক নমন করিয়া, ভূমিতে মুখ দিয়া, রাজার কাছে প্রণিপাত করিয়া কহিলেন, আমার প্রভু দায়ূদ রাজা নিত্যজীবী হউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বৎশেবা মস্তক নমন করিয়া, ভূমিতে মুখ দিয়া, রাজার কাছে প্রণিপাত করিয়া কহিলেন; আমার প্রভু দায়ূদ রাজা নিত্যজীবী হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন বৎশেবা মাটিতে উবুড় হয়ে প্রণাম করে রাজাকে বললেন, “আমার প্রভু মহারাজ দায়ূদ চিরজীবী হোন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বৎশেবা মাটিতে উবুড় হয়ে সালাম জানিয়ে বাদশাহ্কে বললেন, “আমার প্রভু মহারাজ দাউদ চিরজীবী হোন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৎশেবা সাষ্টাঙ্গে প্রণাম করে রাজাকে বললেন, আমার প্রভু মহারাজ চিরজীবি হোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বৎশেবা রাজার সামনে ভূমিষ্ঠ হয়ে বললেন, “রাজা দায়ুদ দীর্ঘজীবী হোন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বৎশেবা মাটিতে উপুড় হয়ে প্রণাম করে রাজাকে বললেন, “আমার প্রভু মহারাজ দায়ূদ চিরজীবী হোন।”