1 Kings 1:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ দাউদ বললেন, ইমাম সাদোককে, নাথন নবী ও যিহোয়াদার পুত্র বনায়কে আমার কাছে ডেকে আন। তাঁরা বাদশাহ্‌র সম্মুখে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা দাউদ বললেন, “যাজক সাদোক, ভাববাদী নাথন ও যিহোয়াদার ছেলে বনায়কে ডেকে আনো।” তারা রাজার সামনে আসার পর
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ রাজা কহিলেন, সাদোক যাজককে, নাথন ভাববাদীকে ও যিহোয়াদার পুত্র বনায়কে আমার কাছে ডাকিয়া আন। তাঁহারা রাজার সম্মুখে আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ রাজা কহিলেন, সাদোক যাজককে, নাথন ভাববাদীকে ও যিহোয়াদার পুত্র বনায়কে আমার কাছে ডাকিয়া আন। তাঁহারা রাজার সম্মুখে আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা দায়ূদ বললেন, “পুরোহিত সাদোক, নবী নাথন এবং যিহোয়াদার ছেলে বনায়কে আমার কাছে ডেকে আন।” তাঁরা রাজার কাছে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ দাউদ বললেন, “ইমাম সাদোক, নবী নাথন এবং যিহোয়াদার ছেলে বনায়কে আমার কাছে ডেকে আন।” তাঁরা বাদশাহ্‌র কাছে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা দাউদ তখন পুরোহিত সাদোক, নবী নাথান ও যিহোয়াদার পুত্র বনায়কে ডাকতে বললেন। তাঁরা রাজার কাছে এলে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর রাজা দায়ুদ যাজক সাদোক, ভাববাদী নাথন ও যিহোয়াদার পুত্র বনায়কে ডেকে পাঠালেন| তারা তিন জন রাজার সঙ্গে দেখা করতে এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা দায়ূদ বললেন, “যাজক সাদোক, ভাববাদী নাথন এবং যিহোয়াদার ছেলে বনায়কে আমার কাছে ডেকে আন।” তাঁরা রাজার কাছে আসলেন।