1 Kings 1:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে ইমাম সাদোক ও নাথন নবী তাকে ইসরাইলের বাদশাহ্‌র পদে অভিষেক করুন এবং তোমরা সকলে তূরী বাজিয়ে বল, বাদশাহ্‌ সোলায়মান চিরজীবী হোন!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে গিয়ে যাজক সাদোক ও ভাববাদী নাথন তাকে ইস্রায়েলের উপর রাজপদে অভিষিক্ত করুক। তোমরা শিঙা বাজিয়ে চিৎকার করে বোলো, ‘রাজা শলোমন দীর্ঘজীবী হোন!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে সাদোক যাজক ও নাথন ভাববাদী তাহাকে ইস্রায়েলের উপরে রাজপথে অভিষেক করুন, এবং তোমরা সকলে তূরী বাজাইয়া বল, রাজা শলোমন চিরজীবী হউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে সাদোক যাজক ও নাথন ভাববাদী তাহাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভিষেক করুন, এবং তোমরা সকলে তূরী বাজাইয়া বল, রাজা শলোমন চিরজীবী হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত সাদোক ও নবী নাথন সেখানে তাকে ইস্রায়েলের রাজা হিসাবে অভিষেক করুন। তারপর আপনারা তূরী বাজিয়ে চিৎকার করে বলুন, ‘রাজা শলোমন চিরজীবী হোন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম সাদোক ও নবী নাথন সেখানে তাকে ইসরাইলের বাদশাহ্‌ হিসাবে অভিষেক করুন। তারপর আপনারা শিংগা বাজিয়ে চিৎকার করে বলুন, ‘বাদশাহ্‌ সোলায়মান চিরজীবী হোন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে পুরোহিত সাদোক ও নবী নাথান তাকে ইসরায়েলের রাজপদে অভিষেক দান করবেন। তারপর তুরীধ্বনির সাথে সাথে সকলে ‘রাজা শলোমন দীর্ঘজীবি হোন’। বলে জয়ধ্বনি করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে পবিত্র তেল ছিটিয়ে যাজক সাদোক ও ভাববাদী নাথন তাকে নতুন রাজা হিসেবে অভিষিক্ত করবে| আর তারপর তোমরা শিঙা বাজিয়ে শলোমনের রাজপদে অভিষিক্ত হবার কথা ঘোষণা করে তাকে আমার কাছে নিয়ে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক সাদোক ও ভাববাদী নাথন সেখানে তাকে ইস্রায়েলের রাজা হিসাবে অভিষেক করুন। তারপর আপনারা তূরী বাজিয়ে চিৎকার করে বলুন, ‘রাজা শলোমন চিরজীবী হোন।’