1 Kings 1:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে যিহোয়াদার পুত্র বনায় বাদশাহ্কে জবাবে বললেন, আমিন, আমার মালিক বাদশাহ্র আল্লাহ্ মাবুদও এ-ই বলুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াদার ছেলে বনায় রাজামশাইকে উত্তর দিলেন, “আমেন! আমার প্রভু মহারাজের ঈশ্বর সদাপ্রভুও এরকমই ঘোষণা করুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যিহোয়াদার পুত্র বনায় রাজাকে উত্তর করিলেন, বলিলেন, আমেন, আমার প্রভু মহারাজের ঈশ্বর সদাপ্রভুও ইহাই বলুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যিহোয়াদার পুত্র বনায় রাজাকে উত্তর করিলেন, বলিলেন, আমেন, আমার প্রভু মহারাজের ঈশ্বর সদাপ্রভুও ইহাই বলুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহোয়াদার ছেলে বনায় রাজাকে বললেন, “আমেন। আমাদের প্রভু মহারাজের ঈশ্বর সদাপ্রভু তা-ই করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যিহোয়াদার ছেলে বনায় বাদশাহ্কে বললেন, “আমিন। আমাদের প্রভু মহারাজের মাবুদ আল্লাহ্ তা-ই করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বনায় বললেন, আমেন! তাই হবে মহারাজ,আপনার ঈশ্বর প্রভুর ইচ্ছাও তাই হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াদার পুত্র বনায় রাজার কথার উত্তরে বলল, “আমেন! ধন্য মহারাজ! প্রভু ঈশ্বর স্বয়ং যেন আপনার মুখ দিয়ে একথা বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহোয়াদার ছেলে বনায় রাজাকে বললেন, “আমেন। আমাদের প্রভু মহারাজের ঈশ্বর সদাপ্রভু তাই করুন।