1 Kings 1:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই যুবতী খুব সুন্দরী ছিল, আর সে বাদশাহ্‌র সেবা-যত্ন ও তাঁর পরিচর্যা করতো কিন্তু বাদশাহ্‌ তার পরিচয় নিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মেয়েটি অপরূপ সুন্দরী ছিল; সে মহারাজের দায়িত্ব নিয়েছিল ও খুব যত্নআত্তি করল, কিন্তু রাজা তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই যুবতী অতি সুন্দরী ছিল, আর সে রাজার শুশ্রূষা ও তাঁহার পরিচর্য্যা করিত, কিন্তু রাজা তাহার পরিচয় লইলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই যুবতী অতি সুন্দরী ছিল, আর সে রাজার শুশ্রূষা ও তাঁহার পরিচর্যা করিত, কিন্তু রাজা তাহার পরিচয় লইলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মেয়েটি খুব সুন্দরী ছিল। সে রাজার কাছে থেকে তাঁর সেবা-যত্ন করতে লাগল, কিন্তু রাজা তার সংগে দেহে মিলিত হলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেয়েটি খুব সুন্দরী ছিল। সে বাদশাহ্‌র কাছে থেকে তাঁর সেবা-যত্ন করতে লাগল, কিন্তু বাদশাহ্‌ তার সংগে সহবাস করলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেয়েটি ছিল খুবই সুন্দরী। সে সবসময় রাজার সেবা শুশ্রূষা করত, তাঁর যত্ন নিত। রাজা কিন্তু তার সাথে সহবাস করেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীশগ সত্যি সত্যিই অপরূপ সুন্দরী ছিল| সে রাজার সব রকম যত্ন বা পরিচর্যা করলেও তার সঙ্গে রাজা দায়ুদের কোনো শারীরিক সম্পর্ক ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই মেয়েটি খুব সুন্দরী ছিল। সে রাজার কাছে থেকে তাঁর সেবা যত্ন করতে লাগল, কিন্তু রাজা তার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হলেন না।