1 Kings 1:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি কথা বলছেন, এমন সময়ে দেখ, ইমাম অবিয়াথরের পুত্র যোনাথন উপস্থিত হল। আদোনিয় তাকে বললেন, এসো, তুমি ভদ্রলোক, সুসংবাদ এনেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি একথা বলতে না বলতেই যাজক অবিয়াথরের ছেলে যোনাথন সেখানে পৌঁছে গেলেন। আদোনিয় বলল, “আসুন, আসুন। আপনার মতো গুণীজন নিশ্চয় ভালো খবরই নিয়ে এসেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এমন সময়ে দেখ, অবিয়াথর যাজকের পুত্র যোনাথন উপস্থিত হইল। আদোনিয় কহিল, আইস, তুমি ভদ্রলোক, সুসংবাদ আনিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি এই কথা কহিতেছেন, এমন সময়ে দেখ, অবিয়াথর যাজকের পুত্র যোনাথন উপস্থিত হইল। আদোনিয় কহিল, আইস, তুমি ভদ্রলোক, সুসংবাদ আনিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর কথা শেষ হতে না হতেই পুরোহিত অবিয়াথরের ছেলে যোনাথন সেখানে উপস্থিত হল। আদোনিয় তাকে বলল, “আসুন, আসুন। আপনি তো ভাল লোক, নিশ্চয়ই ভাল সংবাদ এনেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর কথা শেষ হতে না হতেই ইমাম অবিয়াথরের ছেলে যোনাথন সেখানে উপস্থিত হল। আদোনিয় তাকে বলল, “আসুন, আসুন। আপনি তো ভাল লোক, নিশ্চয়ই ভাল সংবাদ এনেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ততক্ষণে পুরোহিত অবিয়াথারের পুত্র যোনাথন এসে পৌঁছাল। আদোনিয় তাকে বলল, এস এস, তুমিই উপযুক্ত লোক, নিশ্চয়ই সুসংবাদ এনেছ!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব যখন কথা বলছে তখন যাজক অবিয়াথরের পুত্র যোনাথন এসে উপস্থিত হল| আদোনিয় তাকে বলল, “এসো, এসো, এখানে এসো! তুমি একজন ভাল ও বিশ্বাসী মানুষ| তুমি নিশ্চয়ই আমার জন্য কোনো সুখবর এনেছো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর কথা শেষ হতে না হতেই যাজক অবিয়াথরের ছেলে যোনাথন সেখানে উপস্থিত হল। আদোনিয় তাকে বলল, “আসুন, আসুন। আপনি তো ভাল লোক, নিশ্চয়ই ভাল সংবাদ এনেছেন।”