1 Kings 1:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোনাথন জবাবে আদোনিয়কে বললো, মোটেই না, আমাদের মালিক বাদশাহ্ দাউদ সোলায়মানকে বাদশাহ্র পদে নিযুক্ত করেছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“একেবারেই না!” যোনাথন আদোনিয়কে উত্তর দিলেন। “আমাদের প্রভু মহারাজ দাউদ শলোমনকে রাজা করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোনাথন উত্তর করিয়া আদোনিয়কে কহিল, সত্যই আমাদের প্রভু দায়ূদ রাজা শলোমনকে রাজপদে নিযুক্ত করিয়াছেন; রাজা সাদোক যাজককে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোনাথন উত্তর করিয়া আদোনিয়কে কহিল, সত্যই আমাদের প্রভু দায়ূদ রাজা শলোমনকে রাজপদে নিযুক্ত করিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে যোনাথন বলল, “মোটেই না। আমাদের প্রভু মহারাজ দায়ূদ শলোমনকে রাজা করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে যোনাথন বলল, “মোটেই না। আমাদের প্রভু মহারাজ দাউদ সোলায়মানকে বাদশাহ্ করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোনাথন বলল, না, না! মহারাজ দাউদ শলোমনকে রাজা করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথন বলল, “আপনার পক্ষে সুখবর কিনা জানি না, তবে রাজা দায়ুদ শলোমনকে নতুন রাজা বলে ঘোষণা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোনাথন উত্তর দিল এবং আদোনিয়কে বলল, “আমাদের প্রভু মহারাজ দায়ূদ শলোমনকে রাজা করেছেন।