1 Kings 1:44 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ ইমাম সাদোককে, নবী নাথনকে ও যিহোয়াদার পুত্র বনায়কে এবং করেথীয় ও পলেথীয়দের তাঁর সঙ্গে প্রেরণ করেছেন; আর তাঁরা তাঁকে বাদশাহ্‌র ঘোড়ায় আরোহণ করালেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহারাজ তাঁর সঙ্গে যাজক সাদোক, ভাববাদী নাথন, যিহোয়াদার ছেলে বনায়, করেথীয় ও পলেথীয়দেরও পাঠালেন, এবং তারা শলোমনকে মহারাজের খচ্চরের পিঠে চাপিয়ে দিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নাথন ভাববাদীকে ও যিহোয়াদার পুত্র বনায়কে এবং করেথীয় ও পলেথীয়দিগকে তাঁহার সঙ্গে প্রেরণ করিয়াছেন; আর তাঁহারা তাঁহাকে রাজার অশ্বতরে আরোহণ করাইলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা সাদোক যাজককে, নাথন ভাববাদীকে ও যিহোয়াদার পুত্র বনায়কে এবং করেথীয় ও পলেথীয়দিগকে তাঁহার সঙ্গে প্রেরণ করিয়াছেন; আর তাঁহারা তাঁহাকে রাজার অশ্বতরে আরোহণ করাইলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তাঁর সংগে পুরোহিত সাদোক, নবী নাথন, যিহোয়াদার ছেলে বনায়, করেথীয় ও পলেথীয়দের পাঠিয়েছেন। তাঁরা তাঁকে রাজার খচ্চরের উপর বসিয়েছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ তাঁর সংগে ইমাম সাদোক, নবী নাথন, যিহোয়াদার ছেলে বনায়, করেথীয় ও পলেথীয়দের পাঠিয়েছেন। তাঁরা তাঁকে বাদশাহ্‌র খ"চরের উপর বসিয়েছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহারাজের আদেশে সাদোক, নাথান, বনায় ও রাজদেহরক্ষীরা শলোমনকে রাজার অশ্বতরে চড়িয়ে গীহোনে নিয়ে গিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা নিজের খচ্চরে শলোমনকে চড়িয়ে যাজক সাদোক, ভাববাদী নাথন ও রাজ আধিকারিকবর্গকে দিয়ে তাঁকে গীহোন ঝর্ণায় পাঠিয়েছিলেন| সেখানে যাজক সাদোক ও ভাববাদী নাথন তাঁকে রাজপদে অভিষিক্ত করে| তারপর তারা সকলে এক সঙ্গে শহরে ফিরে যায়| লোকরাও সব তাদের পেছন পেছন যায়| এখানে সকলে দারুণ খুশি ও সবাই আনন্দ করছে| আপনারা সেই শব্দই শুনতে পাচ্ছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা তাঁর সঙ্গে যাজক সাদোক, ভাববাদী নাথন, যিহোয়াদার ছেলে বনায়, করেথীয় ও পলেথীয়দের পাঠিয়েছেন। তাঁরা তাঁকে রাজার খচ্চরের উপর বসিয়েছেন,