1 Kings 1:46 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোলায়মান রাজ্যের সিংহাসনেও বসেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, শলোমন রাজসিংহাসনে বসে পড়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমন রাজ্যের সিংহাসনেও বসিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমন রাজ্যের সিংহাসনেও বসিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া শলোমন রাজ-সিংহাসনেও বসেছেন, আর রাজার কর্মচারীরা আমাদের মনিব রাজা দায়ূদকে তাদের শুভেচ্ছা জানিয়ে বলেছে, ‘আপনার ঈশ্বর আপনার নামের চেয়েও শলোমনের নাম মহান করুন এবং আপনার রাজ্যের চেয়েও তাঁর রাজ্য আরও গৌরবযুক্ত করুন।’ রাজা বিছানার উপরেই উবুড় হয়ে ঈশ্বরকে তাঁর ভক্তি জানিয়ে বলেছেন, ‘ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। আমার সিংহাসনের অধিকারীকে আজ তিনি আমাকে দেখতে দিলেন।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া সোলায়মান রাজ-সিংহাসনেও বসেছেন, আর বাদশাহ্র কর্মচারীরা আমাদের প্রভু বাদশাহ্ দাউদকে তাদের শুভেচ্ছা জানিয়ে বলেছে, ‘আপনার আল্লাহ্ আপনার নামের চেয়েও সোলায়মানের নাম মহান করুন এবং আপনার রাজ্যের চেয়েও তাঁর রাজ্য আরও গৌরবযুক্ত করুন।’ বাদশাহ্ বিছানার উপরেই উবুড় হয়ে আল্লাহ্কে সেজদা করে বলেছেন, ‘ইসরাইলের মাবুদ আল্লাহ্র প্রশংসা হোক। আমার সিংহাসনের অধিকারীকে আজ তিনি আমাকে দেখতে দিলেন।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন রাজা হয়েছে শলোমন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘ইস্রায়েলের প্রভু ঈশ্বর ধন্য হলেন! মহিমাময় প্রভু আমারই এক সন্তানকে আমার সিংহাসনে স্থাপন করলেন| এই শুভক্ষণ দেখার জন্য তিনি আমায় যথেষ্ট দিন বাঁচতে দিয়েছেন|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া শলোমন রাজ সিংহাসনেও বসেছেন,