1 Kings 1:47 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, বাদশাহ্‌র গোলামেরা এসে আমাদের মালিক বাদশাহ্‌ দাউদকে এই বলে দোয়া করেছে, আপনার আল্লাহ্‌ সোলায়মানের নাম আপনার নামের চেয়েও শ্রেষ্ঠ করুন ও তাঁর সিংহাসন আপনার সিংহাসনের চেয়েও মহৎ করুন; তখন বাদশাহ্‌ বিছানার উপরে সেজ্‌দা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার, রাজকর্মচারীরা এই বলে আমাদের প্রভু মহারাজ দাউদকে অভিনন্দন জানাতে এসেছে যে, ‘আপনার ঈশ্বর, শলোমনের নাম আপনার নামের চেয়েও বিখ্যাত করে তুলুন এবং তাঁর সিংহাসন আপনার সিংহাসনের চেয়েও বড়ো করে তুলুন!’ মহারাজ নিজের বিছানাতেই আরাধনা করে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধিকন্তু রাজার দাসগণ আসিয়া আমাদের প্রভু দায়ূদ রাজাকে এই বলিয়া আশীর্ব্বাদ করিয়াছে, আপনার ঈশ্বর শলোমনের নাম আপনার নাম হইতেও শ্রেষ্ঠ করুন, ও তাঁহার সিংহাসন আপনার সিংহাসন হইতেও মহৎ করুন; তখন রাজা শয্যার উপরে প্রণিপাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধিকন্তু রাজার দাসগণ আসিয়া আমাদের প্রভু দায়ূদ রাজাকে এই বলিয়া আশীর্বাদ করিয়াছে, আপনার ঈশ্বর শলোমনের নাম আপনার নাম হইতেও শ্রেষ্ঠ করুন, ও তাঁহার সিংহাসন আপনার সিংহাসন হইতেও মহৎ করুন; তখন রাজা শয্যার উপরে প্রণিপাত করিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপরন্তু রাজার সভাসদেরা গিয়ে আমাদের প্রভু মহারাজ দাউদকে অভিনন্দন জানিয়ে বলছেন, আপনার ঈশ্বর আপনার চেয়েও শলোমনকে যশস্বী করুন,তার রাজত্ব কাল আপনাদের চেয়েও শ্রীসমৃদ্ধ হোক। রাজা বিছানায় বসেই ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়ে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আদোনিয়র সমস্ত অতিথিরা ভয়ে পাংশু হয়ে তাড়াতাড়ি ভোজসভা ছেড়ে চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজার কর্মচারীরা আমাদের মনিব রাজা দায়ূদকে তাদের শুভেচ্ছা জানিয়ে বলেছে, ‘আপনার ঈশ্বর আপনার নামের চেয়েও শলোমনের নাম মহান করুন এবং আপনার রাজ্যের চেয়েও তাঁর রাজ্য আরও বড় করুন।’ তখন রাজা বিছানার ওপরেই নত হলেন।