1 Kings 1:48 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ আরও এই কথা বললেন, ইসরাইলের আল্লাহ্ মাবুদ ধন্য হোন, তিনি আজ আমার সিংহাসনে বসবার জন্য এক ব্যক্তিকে দিলেন এবং আমার দু’চোখ তা দেখতে পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বলেছেন, ‘ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা হোক, যিনি আজ আমাকে নিজের চোখেই আমার সিংহাসনের উত্তরাধিকারী দেখে যাওয়ার সুযোগ দিলেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও রাজা এই কথা কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ধন্য, তিনি অদ্য আমার সিংহাসনে বসিবার জন্য এক ব্যক্তিকে দিলেন, এবং আমার নেত্রযুগল তাহা দেখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা আরও এই কথা কহিলেন, ইস্র্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ধন্য, তিনি অদ্য আমার সিংহাসনে বসিবার জন্য এক ব্যক্তিকে দিলেন, এবং আমার নেত্রযুগল তাহা দেখিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন, ধন্য প্রভু পরমেশ্বর, ইসরায়েলের ঈশ্বর! আজ তিনি আমার সিংহাসনে আমারই এক বংশধরকে বসালেন, আমার এ দুটি নয়ন তা দেখে সার্থক হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন কি আদোনিয় শলোমনের ভয়ে ভীত হয়ে বেদীর কাছে গিয়ে বেদীর কোণগুলিকে ধরলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা আরো বললেন, ‘ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। আমার সিংহাসনের অধিকারীকে আজ তিনি আমাকে দেখতে দিলেন।’”