1 Kings 1:50 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আদোনিয় সোলায়মানের ভয়ে ভীত হল এবং উঠে গিয়ে কোরবানগাহ্র শিং ধরে থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আদোনিয় শলোমনের ভয়ে গিয়ে যজ্ঞবেদির শিংগুলি আঁকড়ে জড়িয়ে ধরেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আদোনিয় শলোমন হইতে ভীত হইল, এবং উঠিয়া গিয়া যজ্ঞবেদির শৃঙ্গ অবলম্বন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আদোনিয় শলোমন হইতে ভীত হইল, এবং উঠিয়া গিয়া যজ্ঞবেদির শৃঙ্গ অবলম্বন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আদোনিয় শলোমনের ভয়ে গিয়ে বেদীর শিং ধরে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আদোনিয় সোলায়মানের ভয়ে গিয়ে কোরবানগাহের শিং ধরে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর আদোনিয় শলোমনের ভয়ে প্রভু পরমেশ্বরের আবাসতাম্বুর মধ্যে গিয়ে যজ্ঞবেদীর চূড়া (শৃঙ্গ) ধরে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শলোমন বললেন, “যদি আদোনিয়র আচার আচরণে প্রমাণ হয় যে সে একজন সৎ ব্যক্তি, আমি প্রতিশ্রুতি করছি আমি ওর মাথার একগাছি চুল পর্যন্ত ছোঁব না| কিন্তু ও যদি গোলমাল সৃষ্টি করে তাহলে ওকে মরতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আদোনিয় শলোমনের ভয়ে উঠে গিয়ে বেদির শিং ধরে থাকল।