1 Kings 1:53 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ সোলায়মান লোক প্রেরণ করলে তারা তাকে কোরবানগাহ্‌ থেকে নামিয়ে আনলো; তাতে সে এসে বাদাশাহ্‌ সোলায়মানের সম্মুখে ভূমিতে উবুড় হয়ে সালাম করলো এবং সোলায়মান তাকে বললেন, তুমি তোমার ঘরে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে রাজা শলোমন লোক পাঠালেন, ও তারা তাকে যজ্ঞবেদি থেকে নামিয়ে এনেছিল। আদোনিয় এসে রাজা শলোমনের কাছে নতজানু হল, ও শলোমন বললেন, “তোমার ঘরে ফিরে যাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শলোমন রাজা লোক প্রেরণ করিলে তাহারা তাহাকে বেদি হইতে নামাইয়া আনিল; তাহাতে সে আসিয়া শলোমন রাজার কাছে প্রণিপাত করিল, এবং শলোমন তাহাকে কহিলেন, তোমার ঘরে যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শলোমন রাজা লোক প্রেরণ করিলে তাহারা তাহাকে বেদি হইতে নামাইয়া আনিল; তাহাতে সে আসিয়া শলোমন রাজার কাছে প্রণিপাত করিল, এবং শলোমন তাহাকে কহিলেন, তোমার গৃহে যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে রাজা শলোমন লোক পাঠিয়ে দিলেন আর তারা গিয়ে আদোনিয়কে বেদী থেকে নিয়ে আসল। আদোনিয় এসে রাজা শলোমনের সামনে মাটিতে উবুড় হয়ে পড়ল। শলোমন বললেন, “তুমি নিজের ঘরে চলে যাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে বাদশাহ্‌ সোলায়মান লোক পাঠিয়ে দিলেন আর তারা গিয়ে আদোনিয়কে কোরবানগাহ্‌ থেকে নিয়ে আসল। আদোনিয় এসে বাদশাহ্‌ সোলায়মানের সামনে মাটিতে উবুড় হয়ে পড়ল। সোলায়মান বললেন, “তুমি নিজের ঘরে চলে যাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শলোমন লোক পাঠিয়ে তাকে বেদীর কাছ থেকে ডেকে আনলেন। আদোনিয় আভূমি নত হয়ে রাজা শলোমনকে প্রণাম করল। শলোমন তাকে বললেন, যাও, নিজের ঘরে যাও।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই বলে রাজা শলোমন লোক পাঠিয়ে দিলেন আর তারা গিয়ে আদোনিয়কে বেদী থেকে নিয়ে আসল। আদোনিয় এসে রাজা শলোমনের সামনে মাটিতে উপুড় হয়ে প্রণাম করলো। শলোমন বললেন, “তোমার ঘরে চলে যাও।”