1 Kings 10:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সিংহাসনের ছয়টি সিঁড়ি ছিল ও সিংহাসনের উপরিস্থ ভাগ পিছনের দিকে গোলাকার ছিল এবং আসনের উভয় পাশে হাতা ছিল, সেই হাতার কাছে দুই সিংহমূর্তি দণ্ডায়মান ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিংহাসনে ওঠার জন্য সিঁড়ির ছয়টি ধাপ ছিল, এবং সেটির পিছন দিকের উপরের অংশটি গোলাকার ছিল। বসার স্থানটির দুই দিকেই হাতল ছিল, এবং দুটিরই পাশে একটি করে সিংহমূর্তি দাঁড় করানো ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সিংহাসনের ছয়টী সোপান ছিল, ও সিংহাসনের উপরিস্থ ভাগ পশ্চাৎ দিকে গোলাকার ছিল, এবং আসনের উভয় পার্শ্বে হাতা ছিল, সেই হাতার নিকটে দুই সিংহমূর্ত্তি দণ্ডায়মান ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সিংহাসনের ছয়টি সোপান ছিল, ও সিংহাসনের উপরিস্থ ভাগ পশ্চাৎ দিকে গোলাকার ছিল, এবং আসনের উভয় পার্শ্বে হাতা ছিল, সেই হাতার নিকটে দুই সিংহমূর্তি দণ্ডায়মান ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সিংহাসনের সিঁড়ির ছয়টা ধাপ ছিল এবং সিংহাসনের পিছন দিকের উপর দিকটা ছিল গোল। বসবার জায়গার দু’দিকে ছিল হাতল এবং হাতলের পাশে ছিল দাঁড়ানো সিংহমূর্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সিংহাসনের সিঁড়ির ছয়টা ধাপ ছিল এবং সিংহাসনের পিছন দিকের উপর দিকটা ছিল গোল। বসবার জায়গার দু’দিকে ছিল হাতল এবং হাতলের পাশে ছিল দাঁড়ানো সিংহমূর্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিংহাসনে ওঠার জন্য ছটি ধাপ ছিল এবং প্রত্যেক ধাপের দুদিকে দুটি করে মোট বারোটি সিংহমূর্তি ছিল। সিংহাসনের পিছনে একটি বৃষ-মুণ্ড এবং আসনের দুধারের হাতল দুটি ছিল দুটি সিংহ মূর্তি। এ রকম সিংহাসন কোন রাজ্যে কোন কালে ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সিংহাসনটায় দুটো ধাপ বেয়ে উঠতে হতো| সিংহাসনের পেছনের দিকটা ওপরে গোলাকার ছিল| বসার জায়গার দুধারেই ছিল হাতল লাগানো| আর দুদিকের হাতলের তলায় আঁকা ছিল সিংহের ছবি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সিংহাসনের সিঁড়ির ছয়টা ধাপ ছিল এবং সিংহাসনের পিছন দিকের উপর দিকটা ছিল গোল। বসবার জায়গার দুই দিকে ছিল হাতল এবং হাতলের পাশে ছিল দাঁড়ানো সিংহমূর্তি।