1 Kings 10:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সমুদ্রে হীরমের জাহাজের সঙ্গে বাদশাহ্রও তর্শীশের জাহাজ ছিল; সেই তর্শীশের সমস্ত জাহাজ তিন বছরান্তে এক বার সোনা, রূপা, হাতির দাঁত, বানর ও ময়ূর নিয়ে আসত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হীরমের জাহাজগুলির পাশাপাশি সমুদ্রে রাজারও তর্শীশের বাণিজ্যতরির একটি নৌবহর ছিল। তিন বছরে একবার সেই নৌবহর সোনা, রুপো, হাতির দাঁত, এবং বনমানুষ ও ময়ূর নিয়ে ফিরে আসত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সমুদ্রে হীরমের জাহাজের সহিত রাজারও তর্শীশের জাহাজ ছিল; সেই তর্শীশের জাহাজ সকল তিন বৎসরান্তে এক বার স্বর্ণ, রৌপ্য, হস্তিদন্ত, কপি ও শিখী লইয়া আসিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সমুদ্রে হীরমের জাহাজের সহিত রাজারও তর্শীশের জাহাজ ছিল; সেই তর্শীশের জাহাজ সকল তিন বৎসরান্তে একবার স্বর্ণ, রৌপ্য, হস্তিদন্ত, বানর ও ময়ূর লইয়া আসিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাগরে হীরমের জাহাজের সংগে রাজারও বড় বড় তর্শীশ-জাহাজ ছিল। প্রতি তিন বছর পর পর সেই জাহাজগুলো সোনা, রূপা, হাতির দাঁত, বানর ও বেবুন নিয়ে ফিরে আসত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাগরে হীরমের জাহাজের সংগে বাদশাহ্রও বড় বড় তর্শীশ-জাহাজ ছিল। প্রতি তিন বছর পর পর সেই জাহাজগুলো সোনা, রূপা, হাতির দাঁত, বানর ও বেবুন নিয়ে ফিরে আসত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমনের কিছু বাণিজ্য পোত ছিল। হীরামের বাণিজ্য বহরের সঙ্গে এগুলিও সমুদ্রপথে বাণিজ্যে যেত এবং তিন বছর অন্তর সোনা, রূপো, হাতির দাঁত বানর ও ময়ূর নিয়ে আসত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করার জন্য রাজা শলোমনের বাণিজ্য তরী ছিল| এগুলো আসলে ছিল হীরমেরই জাহাজ| তিন বছর অন্তর এই সমস্ত জাহাজ সোনা, রূপা, হাতির দাঁত ও পশু পাখিতে ভর্ত্তি হয়ে ফিরে আসত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাগরে হীরমের জাহাজের সঙ্গে রাজারও বড় বড় তর্শীশ জাহাজ ছিল। প্রতি তিন বছর পর পর সেই জাহাজগুলো সোনা, রূপা, হাতির দাঁত, বানর ও বেবুন নিয়ে ফিরে আসত।