1 Kings 10:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোলায়মান অনেক রথ ও ঘোড়সওয়ার সংগ্রহ করলেন; তাঁর এক হাজার চার শত রথ ও বারো হাজার ঘোড়সওয়ার ছিল, আর সেসব তিনি রথনগরগুলোতে এবং জেরুশালেমে বাদশাহ্‌র কাছে রাখতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন প্রচুর রথ ও ঘোড়া একত্রিত করলেন; তাঁর কাছে এক হাজার চারশো রথ ও 12,000 ঘোড়া ছিল, যা তিনি বিভিন্ন রথ-নগরীতে রেখেছিলেন এবং কয়েকটিকে তিনি নিজের কাছে জেরুশালেমেও রেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমন অনেক রথ ও অশ্বারোহী সংগ্রহ করিলেন; তাঁহার এক সহস্র চারি শত রথ ও বারো সহস্র অশ্বারোহী ছিল, আর সেই সকল তিনি রথ-নগরসমূহে, এবং যিরূশালেমে রাজার নিকটে রাখিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমন অনেক রথ ও অশ্বারোহী সংগ্রহ করিলেন; তাঁহার এক সহস্র চারি শত রথ ও বারো সহস্র অশ্বারোহী ছিল, আর সেই সকল তিনি রথনগরসমূহে, এবং যিরূশালেমে রাজার নিকটে রাখিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমন অনেক রথ ও ঘোড়া জোগাড় করলেন। তাঁর রথের সংখ্যা ছিল এক হাজার চার শো আর ঘোড়ার সংখ্যা ছিল বারো হাজার। তিনি সেগুলো রথ রাখবার শহরে এবং যিরূশালেমে নিজের কাছে রাখতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মান অনেক রথ ও ঘোড়া জোগাড় করলেন। তাঁর রথের সংখ্যা ছিল এক হাজার চারশো আর ঘোড়ার সংখ্যা ছিল বারো হাজার। তিনি সেগুলো রথ রাখবার শহরে এবং জেরুজালেমে নিজের কাছে রাখতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চোদ্দ হাজার রথারোহী আর বারো হাজার অশ্বারোহী সৈন্য দিয়ে শলোমন একটি সৈন্যবাহিনী গড়েছিলেন। এর মধ্যে কিছু সৈন্য তিনি জেরুশালেমে রেখেছিলেন এবং বাকী সৈন্যদের নানা শহরের ঘাঁটিতে মোতায়েন রেখেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে জন্য শলোমনের অনেক রথ ও ঘোড়া ছিল| তাঁর কাছে 1400 রথ ও 12000 ঘোড়া ছিল| আলাদা শহর বানিয়ে সেই সব শহরে এই রথগুলো রাখা থাকত আর জেরুশালেমে তাঁর নিজের কাছে শলোমন অল্প কিছু রথ রেখে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শলোমন অনেক রথ ও ঘোড়া জোগাড় করলেন। তাঁর রথের সংখ্যা ছিল এক হাজার চারশো আর ঘোড়ার সংখ্যা ছিল বারো হাজার। তিনি সেগুলো রথ রাখবার শহরে এবং যিরূশালেমে নিজের কাছে রাখতেন।