1 Kings 10:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোলায়মানের সমস্ত ঘোড়া মিসর ও কুয়ে থেকে আনা হত; বাদশাহ্‌র বণিকেরা কুয়ে থেকে মূল্য দিয়ে পালে পালে ঘোড়া কিনে আনত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমনের ঘোড়াগুলি মিশর ও কুই থেকে আমদানি করা হত—রাজকীয় বণিকেরা বাজার দরে সেগুলি কুই থেকে কিনে আনত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমনের অশ্ব সকল মিসর হইতে আনা হইত; রাজার বণিকেরা দল হিসাবে মূল্য দিয়া পালে পালে অশ্ব পাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমনের অশ্ব সকল মিসর হইতে আনা হইত; রাজার বণিকেরা দল হিসাবে মূল্য দিয়া পালে পালে অশ্ব পাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর ও কিলিকিয়া থেকে শলোমনের ঘোড়াগুলো আনা হত। রাজার বণিকেরা কিলিকিয়া থেকে সেগুলো কিনে আনত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর ও কিলিকিয়া থেকে সোলায়মানের ঘোড়াগুলো আনা হত। বাদশাহ্‌র বণিকেরা কিলিকিয়া থেকে সেগুলো কিনে আনত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার বাণিজ্য বিভাগের কর্মচারীরা মুসরী ও সাইলিসিয়া থেকে আমদানী করে ঘোড়া এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন মিশর ও কূ থেকে ঘোড়া এনেছিলেন| তাঁর বণিকরা কূ থেকে কিনে এই সমস্ত ঘোড়া ইস্রায়েলে নিয়ে আসতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর ও কিলিকিয়া থেকে শলোমনের ঘোড়াগুলো কিনে আনা হত। রাজার বণিকেরা কিলিকিয়া থেকে সেগুলো কিনে আনত।