1 Kings 10:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মিসর থেকে আনা এক এক রথের মূল্য ছয় শত শেকল রূপা ও এক এক ঘোড়ার মূল্য এক শত পঞ্চাশ শেকল ছিল। এইভাবে ওদের দ্বারা হিট্টিয় সমস্ত বাদশাহ্‌র জন্য ও অরামীয় বাদশাহ্‌দের জন্যও ঘোড়া আনা হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মিশর থেকে এক-একটি রথ আমদানি করত ছয়শো শেকল রুপো দিয়ে, এবং এক-একটি ঘোড়া আমদানি করত একশো 50 শেকলে। এছাড়াও হিত্তীয় ও অরামীয় সব রাজার কাছে তারা সেগুলি রপ্তানিও করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিসর হইতে আনীত এক এক রথের মূল্য ছয় শত শেকল রৌপ্য, এ এক এক অশ্বের মূল্য এক শত পঞ্চাশ শেকল ছিল। এই প্রকারে উহাদের দ্বারা হিত্তীয় সমস্ত রাজার জন্য, ও অরামীয় রাজগণের জন্যও অশ্ব আনা হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিসর হইতে আনীত এক এক রথের মূল্য ছয়শত শেকল রৌপ্য, ও এক এক অশ্বের মূল্য একশত পঞ্চাশ শেকল ছিল। এই প্রকারে উহাদের দ্বারা হিত্তীয় সমস্ত রাজার জন্য, ও অরামীয় রাজগণের জন্যও অশ্ব আনা হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর থেকে আনা প্রত্যেকটা রথের দাম পড়ত সাত কেজি আটশো গ্রাম রূপা এবং প্রত্যেকটা ঘোড়ার দাম পড়ত সাত কেজি আটশো গ্রাম রূপা। সেই বণিকেরা হিত্তীয় ও অরামীয় সব রাজাদের কাছে সেগুলো বিক্রি করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর থেকে আনা প্রত্যেকটা রথের দাম পড়ত সাত কেজি আটশো গ্রাম রূপা এবং প্রত্যেকটা ঘোড়ার দাম পড়ত সাত কেজি আটশো গ্রাম রূপা। সেই বণিকেরা হিট্টীয় ও সিরীয় সব বাদশাহ্‌দের কাছে সেগুলো বিক্রি করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর থেকে আমদানী করা রথ কেনাবেচার কাজ করত। তারা হিত্তিয় ও সিরিয়ার রাজাদের কাছে এক একটি রথ বিক্রী করত ছশো রৌপ্যমুদ্রায় আর প্রতিটি অশ্বের জন্য দাম নিত একশো পঞ্চাশ রৌপ্যমুদ্রা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশর থেকে আনা একটা রথের দাম পড়ত 15 পাউণ্ড রূপোর সমান| আর ঘোড়ার দাম পড়ত 3-3/4 পাউণ্ড রূপোর সমান| শলোমন হিত্তীয় ও অরামীয় রাজাদের কাছে ঘোড়া ও রথ বিক্রি করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর থেকে আনা প্রত্যেকটি রথের দাম পড়ত সাত কেজি আটশো গ্রাম রূপা এবং প্রত্যেকটি ঘোড়ার দাম পড়ত সাত কেজি আটশো গ্রাম রূপা। সেই বণিকেরা হিত্তীয় ও অরামীয় সব রাজাদের কাছে সেগুলো বিক্রি করত।